বাঁশের বুননে জীবিকার স্বপ্ন, মহম্মদপুরে ধুয়াড়ি তৈরি করছেন শতাধিক পরিবার
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামে বাঁশ, সুতা আর নিপুণ হাতের বুননে মাছ ধরার ধুয়াড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন শতাধিক পরিবারের নারী-পুরুষ। বর্ষা মৌসুমকে ঘিরে ধুয়াড়ির চাহিদা বাড়ায় এ সময় ব্যস্ততা বেড়ে যায় কারিগরদের।
স্থানীয়রা জানান, বছরের নির্দিষ্ট সময়ে ধুয়াড়ি তৈরির কাজ শুরু করেন তারা। প্রথমে বাঁশ কেটে সরু করে নেওয়া হয়। এরপর বিশেষ কৌশলে বুনে তৈরি করা হয় ধুয়াড়ির কাঠামো। সবশেষে সুতা ও প্রয়োজনীয় উপকরণ সংযোজন করে দেওয়া হয় চূড়ান্ত রূপ।
তেলিপুকুরে তৈরি ধুয়াড়ি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি মাগুরাসহ বিভিন্ন জেলা ও উপজেলার ক্রেতাদের কাছেও সরবরাহ করা হয়। বর্তমানে পাইকারিতে প্রতিটি ধুয়াড়ি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সংসারের কাজের পাশাপাশি ধুয়াড়ি তৈরির এ কাজ অনেক পরিবারের নারী-পুরুষের বাড়তি আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে। তবে স্থানীয় কারিগরদের অভিযোগ, বাজারে চীনা ধুয়াড়ির সরবরাহ বাড়ায় বাঁশের তৈরি দেশীয় ধুয়াড়ির চাহিদা আগের তুলনায় কমেছে।
ফলে ঐতিহ্যবাহী এ কুটিরশিল্প টিকিয়ে রাখতে বাজার সম্প্রসারণ ও সরকারি সহায়তার প্রয়োজন বলে মনে করছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, বাঁশের তৈরি ধুয়াড়ির বাজারে চাহিদা বাড়ানো গেলে এ শিল্পে আরও পরিবার যুক্ত হওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, তেলিপুকুর গ্রামে প্রায় শতাধিক পরিবার বাঁশ দিয়ে মাছ ধরার ধুয়াড়ি তৈরি করছে। এটি একটি কুটিরশিল্প। কারিগররা সরকারি সহায়তার জন্য দাপ্তরিকভাবে আবেদন করলে তাদের এগিয়ে নিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন
- সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
- দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
- ‘জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ’
- ‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’
- ‘সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’
- ‘শিল্প তো শিল্পের পথে হাঁটবে, সে পথে যদি হোঁচট খাই, তাহলে আরো একটি কাজ বেড়ে গেল’
- কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
- কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
- বাগেরহাটে পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দ্যুতি ছড়াচ্ছে
- অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
- চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু
- দুই বিসিএসে সুপারিশ, তবু ৪৫তম বিসিএসের গেজেটে নেই সুমী আক্তারের নাম
- প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে বিয়ে করতে চান
- বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ
- পিটিয়ে হত্যা, পুলিশের অভিযান অব্যহত, গ্রেপ্তারদের ৫ দিন করে রিমাণ্ড আবেদন
- গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে যুবকের হাত বিচ্ছিন্ন
- পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে কে?
- মাদকবিরোধী অভিযানে মধ্যরাতে আটক মাদকসেবী, ৬ মাসের কারাদণ্ড
- শ্যামনগরে দুর্গা পূজা উপলক্ষে ১৫১ কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ঝালকাঠিতে মাঠ দিবস পালন
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








