E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিতার লাশের ওজন

২০২২ আগস্ট ১৫ ১৫:৪৯:১২
পিতার লাশের ওজন







 

রিয়াজুল ইসলাম রিয়াজ

মুজিবকে মেরে খ্যান্ত দেয়নি
মেরেছে পরিবার-স্বজন,
কি করে বইবে মা-মাটি-দেশ;
পিতার লাশের ওজন!

দেশের কাঁধে এত ভারি লাশ
উঠিয়ে দিয়েছে যারা,
কিছু রয়েছে পলাতক এখনো-
কিছু গিয়েছে মারা!

ফাঁসির কাষ্ঠে কেউ ঝুলেছে
কারো মিলছেনা খোঁজ,
কেউ দুর দেশে রাষ্ট্রীয় জটে
নিরব ঘাতকে খোশ।

খুনীদের যে পুরস্কৃত করেছে
সেই দিয়েছে দায় মুক্তি,
"পিতার খুনের বিচার হবে না!"
আহ!! কি পাশবিক যুক্তি?

পঁচাত্তরের মীর জাফরেরা
এখনো এদেশে অঢেল,
দল-বেদলে সর্পের বসবাস
খোলস পাল্টানো মডেল!

খুনীছানাদের আনাগোনাটা
দুর-দর্শনে দেখি বেশ,
সুযোগ পেলেই রাজাকারের ছা-
দেশের করবে সর্বশেষ!

পঁচাত্তর হাতিয়ার পুনঃগর্জানোর-
দুঃস্বপ্নে যারা মরিয়া,
ঘুম ভেঙে দেখবে, মুখ থুবড়ে তারা-
ডাস্টবিনে রয়েছে পড়িয়া!

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test