E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মজার খেলা ফুটবল

২০২২ সেপ্টেম্বর ০১ ১৪:৪৬:৫২
মজার খেলা ফুটবল






 

কামরুল আলম

মজার খেলা ফুটবল
- কামরুল আলম মিঞা

বাইশ পা একটি বল
মাঠের মাঝে দুটি দল
সামনে চলে ফুটবল
পিছনে ছুটে দুটি দল
মজার খেলা ফুটবল।

মাঠের বাইরে দর্শক
দুটি দলের সমর্থক
চাচ্ছে দলের জয় হোক
হৈচৈ আর কোলাহল
মজার খেলা ফুটবল।

রেফারিরা ব্যস্ত অতি
লক্ষ্য করেন খেলার গতি
সমদৃষ্টি সবার প্রতি
দোষী বলে হারা দল
মজার খেলা ফুটবল।

কখনোবা হট্টগোল
দেখ ফুটবল কত গোল
জিততে হলে লাগে গোল
মহাখুশি বিজয়ী দল
মজার খেলা ফুটবল।

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test