শুভ জন্মদিন ছড়াকার রিয়াজুল ইসলাম রিয়াজ
বদরুল হায়দার : ১লা জানুয়ারী ছড়াকার, সাংবাদিক, কলামিস্ট রিয়াজুল ইসলাম রিয়াজের জন্মদিন। ছড়াকার রিয়াজুল ইসলাম রিয়াজ ১৯৮৪ সালের এই দিনে ফরিদপুরের কানাইপুরে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকে রিয়াজ লেখালেখিতে যুক্ত হন। কিশোর বয়সে ছড়া, কবিতা ও কলাম লিখে সাহিত্য পরিমন্ডলে যাত্রা শুরু করেন তিনি। মফস্বল থেকে ঢাকায় আসার পর জাতীয় দৈনিক, মাসিক ও সাময়িকীতে তাঁর ছড়া, প্রবন্ধ ও কবিতা প্রকাশিত হয়।
বিংশ শতাব্দির শুরুর দিকে রিয়াজ জাতীয় সংবাদ পত্রের সাথে সরাসরি সম্পৃক্ত হন। সাথে দৈনিক সমকালিন ছড়া লিখে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিশেষ করে তাঁর রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলী নিয়ে লেখা ছড়া পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রিয়াজুল ইসলাম রিয়াজ লেখালেখির বাইরে একজন সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রূপে কাজ করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগ, ঢাকা মহানগর ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর যুবলীগ ও কেন্দ্রীয় যুব লীগে। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক গুরু ফরিদপুর জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন। মোঃ ফারুক হোসেনের সাথে তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি'র সাথে যুক্ত আছেন। এখন পর্যন্ত রিয়াজের প্রায় সহস্রাধিক ছড়া দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও পোর্টালে প্রকাশিত হয়েছে।
রাজনীতির সাথে যুক্ত থাকায় সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক অসংগতি বিষয়ে বেশি লেখালেখি করেছেন তিনি। এছাড়া, রিয়াজের ছড়া ও কবিতায় সমসাময়িক ঘটনাবলি রয়েছে ব্যাপকভাবে। গভীর মনোযোগি রাজনৈতিক সচেতন লেখক হিসেবে ছড়া কবিতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক কলাম লিখেছেন তিনি। এখন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সাময়িকীতে রিয়াজের প্রায় দুই শতাধিক কলাম প্রকাশিত হয়েছে। জীবনবাদী মানুষের স্বপক্ষের লেখক হিসাবে তাঁর রচনায় সাহসী উপকরণ রয়েছে। মানুষের সুখ-দুঃখ আনন্দ-বেদনা উৎসাহ-উচ্ছাস রয়েছে গভীর মমতায়। তাঁর ছড়া কবিতার মূল বৈশিষ্ট্য মানুষের চেতনাকে জাগ্রত করা। তাঁর লেখায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসেছে গভীর সাহসের সাথে।
ঢাকা থেকে প্রকাশিত দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক 'বাংলা ৭১' ও অনলাইন পোর্টাল 'উত্তারিধকার ৭১ নিউজ' এর 'বিশেষ প্রতিনিধি' হিসেবে কর্মরত সাংবাদিক রিয়াজুল ইসলাম রিয়াজ একজন সত্যিকারের রাজনৈতিক সচেতন ছড়াকার। দ্রোহ, ক্ষোভ ও প্রতিবাদী এ ছড়াকারের কাব্য চর্চা শুভ ও সার্থক হোক। শুভ হোক ছড়াকার রিয়াজের জন্মদিন।
লেখক: কবি, সম্পাদক ও প্রকাশক।
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








