E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিষম চিন্তা

২০২৬ জানুয়ারি ১৮ ১৩:৪৭:৪০
বিষম চিন্তা










 

সুকুমার রায়

মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে, মিথ্যে বাজে বকিসনে আর খবরদার!
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় “গো গর্দভ!”
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না, হাতির কেনপালক নেই?
গরম তোলে ফোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই
সোডার বোতল খুললে কেন ফঁসফঁসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভুত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন “পাগোল” কয়?
কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।

পাঠকের মতামত:

১৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test