E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বৃষ্টির ছড়া

২০২৬ জুলাই ১১ ১৬:৩৮:১৭
বৃষ্টির ছড়া










 

অনুপা দেওয়ানজী

মেঘের ডাকে আকাশ ভেঙে
হুড়মুড়িয়ে বৃষ্টি এলো
ঝিমিয়ে পড়া গাছের পাতায়
টাপুরটুপুর শব্দ হলো।

উজানি কৈ পুকুর ছেড়ে
ডাঙায় উঠে হাঁটছে কানে
ডোবার ধারে কালোয়াতি
গান জমেছে ব্যাঙের তানে।

ঝোপেঝাড়ে, বনবাদাড়ে
বৃষ্টি নামে বিল পেরিয়ে
বৃষ্টি নামে থোলোথোলো
কালোজামের গা গড়িয়ে।

বৃষ্টি নামে নদীর বুকে
নাওয়ের মাঝি বৈঠা নিয়ে
আদুল গায়ে ছলাৎ ছলাৎ
চলছে ভাটি গাঙ পেরিয়ে।

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test