E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমি শালা লালবদর

২০২৬ সেপ্টেম্বর ২২ ১৭:২৯:০৯
আমি শালা লালবদর











 

রিয়াজুল ইসলাম রিয়াজ

'টুকু আসে টুকু যায়'
শরীর ভিজে ঘামে,
হাজার শিশু মরে দেশে
টীকা বিহীন হামে।

কৃষক পায়না তেল-গ্যাস
বোয়িং কিনছি ধুমিয়ে,
'দেশ বেচে' দেয় শান্তিকাকু
জাতি থাকেন ঘুমিয়ে!

সোনার বাংলা হয়ে গেছে
-কিচিঞ্জারের ঝুড়ি,
ভিনদেশী 'জোঁক' রক্ত চুষে
জাতি খায় বসে মুড়ি!

শিয়ালের কাছে মুরগি দিতে
হুজুগে মাতে জাতি,
ফকিন্নি থেকে জমিদার হয়
রাজাকারের নাতিপুতি!

মাছের জলে ভাসছে লাশ
নদ-নদী খাল-বিলে,
চাঁদা গুম খুন দুর্নীতি মব
নীরবে যাচ্ছি গিলে।

সুশীল আমি ডলার খেকো
'মীর জাফর' এর বেশ
রাষ্ট্রদ্রোহীতা উচ্চবাচ্যে-
দেশ করেছি শেষ!

সাংবাদিক মরে, মরে পুলিশ
ভিন্নমতের নেই কদর,
দাসত্ব বরণেই গর্বিত হই-
আমি শালা লালবদর!

রিসেট বাটনে চাপ দিয়েছি
একাত্তরের ইতিহাস ভুলে,
বীরের গলায় জুতার মালা
রাজাকার তুলেছি কোলে !

শিশু নিখোঁজ হাজারে হাজার
বলেছে এদেশের পুলিশ,
কেউ ফিরে কেউ ফিরেনা ঘরে
কাকে দিবো সে নালিশ!

চলছে দেশে গুপ্ত 'গণহত্যা '
জননিরাপত্তা হয়েছে ম্লান
জানেনা এজাতি তাঁর মনপটে
এঁকেছিলেন তিনি কীসের প্লান!

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test