ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচন
সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
এমদাদুল হক স্বপন, ঝালকাঠি : ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্তের পত্রিকার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। কারন যে পত্রিকার নিয়োগ দিয়ে ভোটার হয়েছেন তিনি ঐ পত্রিকায় নেই। অনেক আগেই অন্য একটি পত্রিকায় ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে যোগদান করেন। বিষয়টি জানিয়ে যথাযথ ব্যবস্তা নেয়ার জন্য পত্র দিয়েছেন প্রেসক্লাবের অপর সদস্য ঝালকাঠি বার্তা পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম। কিন্তু তার কোন ব্যবস্থা না নিয়ে ক্লাবের সাধারন সম্পাদক আক্কাস সিকদার ও নির্বাচন পরিচালক আনোয়ার হোসেন আনু চিত্ত রঞ্জনকে ভোটারের বৈধতা দিয়েছেন। তাই প্রশ্ন উঠেছে কি ভাবে চিত্ত রঞ্জন ক্লাবের সভাপতি হয়ে তিনি তার অনিয়মকে সমর্থন করেন এবং আসন্ন নির্বাচনের ভোটার হলেন। এ প্রশ্নের সূত্র ধরেই বিতর্কিত হয়েছেন ক্লাবের সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালক দুজনই।
ইতিমধ্যেই ক্লাবের সাধারন সম্পাদক আক্কাস সিকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে চার্জশীট দিয়েছে পিবিআই। মামলাটির বাদী সাংবাদিক বশির আহমেদ। এছাড়া বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও সেতু মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচি মন্তব্য করায় একই আইনে পৃথক মামলা দায়ের করা হয়। ঝালকাঠি জেলা আওয়ামীলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা এ মামলার বাদী হন। এ ছাড়াও স্বার্থ হাসিলসহ নানা অনিয়মের মাধ্যমে সাংবাদিকদের স্বার্থ বিরোধী কাজ করে প্রেসক্লাবের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে আক্কাস সিকদারের বিরুদ্ধে। এ অবস্থায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি কেন সভাপতির বৈধ নিয়োগ না থাকা সত্বেও বিষয়টি সুরাহার উদ্যোগ নেননি তা সর্বমহলে পরিস্কার।
চিত্ত রঞ্জন দত্তকে ভোটার করার বিষয়ে এক পত্রের জবাবে ঝালকাঠি বার্তা পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, আমার ব্যর্থতা থাকতেই পারে। কিন্তু সকল সদস্যদের নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তের কপি সরবরাহ করা হলেও আমাকে তা দেয়া হয়নি। তাই খসড়া ভোটার তালিকা সম্পর্কে আমি অবগত হতে পারিনি। চিত্ত রঞ্জন দত্তের ভোটারের বিষয়ে যথা সময়ে আমি আপত্তি জানাতে পারিনি। এছাড়াও কোন পত্রিকার সম্পাদক কারো নিয়োগ বাতিল করলে প্রেসক্লাবকে জানাতে হবে এমন কথা হাস্যকর।
সম্পাদক মাহবুবুল আলম আরো জানান, চিত্ত রঞ্জন দত্তের নিয়োগ বাতিলের বিষয়টি আমার জানা নেই’ ক্লাব সম্পাদকের এমন মন্তব্য মোটেই যুক্তি সংগত নয়। এর প্রমান স্বরুপ আরেকটি মিডিয়ায় যোগদান করা পত্রিকা ৮ জুলাই ২০২১ তারিখ আক্কাস সিকদার, ঐ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পদক হিসেবে চিত্ত রঞ্জন এবং প্রকাশক আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসকের হাতে তুলে দেন। ভূয়া ভোটার সাজিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই ক্লাবে আধিপত্য বিস্তার করে ফায়দা হাসিলের প্রমান আর কি হতে পারে এমটাই মন্তব্য সচেতন মহলের।
ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ঝালকাঠি প্রেসক্লাবে সিন্ডিকেট করে যে বা যারা বিতর্কিত করেছে তাদের ডাকে ঐ নির্বাচনের পরিচালক হয়ে আনু ভাইও বিতর্কিত হলেন।
ঝালকাঠি বার্তা’য় না থেকেও ঐ পত্রিকার নামে ভোটার হলেন কিভাবে এমন প্রশ্নের জবাবে চিত্ত রঞ্জন দত্ত বলেন, আমি আপাতত কোন মতামত দিব না। এ প্রসঙ্গে চিঠি চালাচালি হয়ে গেছে। আমার বক্তব্য পরে জানাব। নির্বাচন পরিচালক আনোয়ার হোসেন আনু জানান, নির্বাহী পরিষদ আমাকে যে তালিকা দিয়েছে আমি সে তালিকায় নির্বাচন করছি।
এ তালিকা যাচাইয়ের দায়িত্ব আপনার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি সম্পাদককে বলে ছিলাম সংশোধনী দেয়ার জন্য। তিনি বলেছে এ বিষয়ে আমাকে অবগত করে আপনাকে অনুলিপি দিয়েছে। আমি পত্রের জবাব দিয়েছি।
(এস/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








