E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে নিউজ টাইম পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২২ মার্চ ০৯ ১৫:১৫:৪৪
গাজীপুরে নিউজ টাইম পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : গাজীপুরে খবরের কাগজ দৈনিক নিউজ টাইম পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে দৈনিক নিউজ টাইম পত্রিকাটির গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের নিবাহী সদস্য মাহতাব উদ্দিন আহাম্মদ এর আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এ সময় জন্মদিনের কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সধারন সম্পাদক রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম লিটন, কাজী মোাসাদ্দেক হোসেন, মো. আবিদ হোসেন বুলবুল, এম এ ফরিদ, মো. সাদেক আলী, আফজাল হোসেন, মো. হোসেন খান, আশজাদ রসুল সিরাজী প্রমুখ।

বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক নিউজ টাইম পত্রিকার প্রকাাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক নিউজ টাইম পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

(এআরএসে/এএস/মার্চ ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test