‘অনলাইন গণমাধ্যমের ভবিষ্যৎ উজ্জ্বল’
জে.জাহেদ, চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যমের ভবিষ্যৎ উজ্জ্বল। অনলাইন সাংবাদিকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতা থাকতে হবে। আগামী দিনে অন্যান্য গণমাধ্যমের তুলনায় অনলাইন গণমাধ্যমই সর্বাধিক জনপ্রিয় অবস্থানে থাকবে। কেনোনা অনলাইন সাংবাদিকতা হচ্ছে একটি নেশা। এই পেশার প্রতি ভালোবাসাই হচ্ছে সাংবাদিকতায় ভাল করার মূলমন্ত্র। ঘটনার পেছনের ঘটনা জানার চেষ্টায় থাকতে হবে। তাহলে সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহন করা সম্ভব হবে।
আজ রবিবার নগরীর ফয়'স লেকের সী ওয়ার্ল্ডে অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম নিউজ ও দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি, মিলনমেলা ও আনন্দ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আলী আহম্মেদ শাহিনের সভাপতিত্বে এই আনন্দ সম্মেলন ও মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন বাংলা নিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, কাউন্সিলর মোরশেদ আলম, কাউন্সিলর মোবারক আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে, চট্টগ্রাম নিউজের নির্বাহী সম্পাদক মো. আবুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজাদ খান অভি, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিন শরীফ, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মীরন হোসেন মিলন।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নিউজের প্রধান প্রতিবেদক জে জাহেদ, সাংবাদিক টিপু দাশগুপ্ত, সিনিয়র রিপোর্টার শাহাব উদ্দিন, সিনিয়র রিপোর্টার শাহরিয়ার মুনির জিসান, প্রিয় বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রাজীব মজুমদার খোকন, সাংবাদিক রোজী চৌধুরী, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার সবুজ অরণ্য, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, সাংবাদিক সমীরণ পাল, সাংবাদিক জয়নাল আবেদীন, চট্টগ্রাম নিউজের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন।
সভাপতি আলী আব্বাস আরো বলেন, আমি বিশ্বাস করি চট্টগ্রাম নিউজ ও দৈনিক প্রিয় বাংলাদেশ তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে নীরবে সত্য প্রকাশে আপ্রাণ চেষ্টা চালিয়েছে। সত্যকে সকলের সামনে তুলে ধরতে তাঁদের প্রচেষ্টা ছিল অপ্রতিরোধ্য।’
দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠান জুড়ে ছিল কেক কাটা, আলোচনা সভা, আড্ডা, কথামালা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রসঙ্গত, ‘প্রতি মুহূর্তের সংবাদ’ স্লোগান নিয়ে অগ্রযাত্রার ০৯ বছর পূর্ণ করলো চট্টগ্রাম নিউজ ডটকম। বহু পথ পরিক্রমায় পাঠকের আস্থা অর্জন করতে শতভাগ চেষ্টা চালিয়েছে অনলাইন পত্রিকাটি।
পাশাপাশি নিউজ পোর্টালটির বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকার সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ।
(জেজে/এসপি/মার্চ ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








