E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

২০২২ মার্চ ১৮ ১৪:৫৫:২৪
সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

স্টাফ রিপোর্টার : দৈনিক আমাদের নতুন সময়’র প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আব্দুল্লাপুরের নিজ বাসায় প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছিলেন সাংবাদিক নুরু। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে নেওয়া হয় রাজধানীর উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল বাশার নুরুর বন্ধু ও ঘনিষ্ঠজন জ্যেষ্ঠ সাংবাদিক আশীষ কুমার দে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুরু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন।

জানা গেছে, উত্তরায় প্রথম জানাজার নামাজের পর সাংবাদিক নুরুর মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানা দ্বিতীয় জানাজার নামাজ ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে ফরিদপুরের নিজ গ্রামে। শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

(ওএস/এসপি/মার্চ ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test