E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক হীরাকে বরিশালে সম্মাননা প্রদান

২০২২ মার্চ ২১ ১৬:৪০:৪৭
বিএমএসএফ’র সাংগঠনিক সম্পাদক হীরাকে বরিশালে সম্মাননা প্রদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নবগঠিত ১৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে দৈনিক জনকন্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরাকে সম্মাননা প্রদান করা হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সভাপতি এস.এম মিজানের সভাপতিত্বে ও বিএমএসএফ’র সদস্য জামিল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, বিএমএসএফ’র উপজেলা সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী, সদস্য প্রেমানন্দ ঘরামী, কেএম সোয়েব জুয়েল, সুমন তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র সদস্য আতাউর রহমান চঞ্চল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য আরিফিন রিয়াদ, পার্থ হালদার, জিএম জসিম, পঙ্কজ কুন্ড, কাজী রনী, সাকিবুল্লাহ বেলালী প্রমুখ।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test