E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২০২২ মার্চ ২৮ ১৮:২৪:৩১
টাঙ্গাইলে আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ সিরাজ আর মাসুদ, টাঙ্গাইল : দৈনিক আমাদের সময়ের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সোমবার (২৮ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি ।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, টাঙ্গাইল র্যাব ১২ পরিদর্শক মোঃ সবুজ মিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম শিবলী, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা আ'লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোলায়মান হাসান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর ও আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জ্বলসহ টাঙ্গাইল প্রেসক্লাবস্থ গণমাধ্যমকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি বলেন, আমাদের সময় শুধু প্রিণ্ট ভার্সনেই এগিয়ে নয়- এটি এখন অনলাইনেও পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ঝকঝকে ছাপা আর গুরুত্বপূর্ণ সংবাদে ভরপুর এ পত্রিকাটি
যুবক বয়সে পদার্পণ করলো। জন্মদিনে অনেক অনেক শুভ কামনা।

পরে অতিথিবৃন্দ কেক কেটে আমাদের সময় পত্রিকার ১৭ বছর পূর্তি ও ১৮ বর্ষে পদার্পণ উদ্বোধন করেন।

(এসএম/এসপি/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test