E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেশবপুর প্রেসক্লাবে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ

২০২২ মার্চ ২৯ ১৭:১৫:২৯
কেশবপুর প্রেসক্লাবে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর প্রেসক্লাবে সোমবার সন্ধ্যায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ,সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য কবি সাংবাদিক মোহাম্মদ শফি, নাগরিক সমাজের আহ্বায়ক এডভোকেট আবু বক্কর সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এই সময় ক্যারাম বোর্ড টুর্নামেন্ট খেলায় বিজয়ী প্রতিযোগী আব্দুল্লাহ আল ফুয়াদ ও কামরুজ্জামান রাজু এবং রানার্স আপ আব্দুল করিম ও সুশান্ত মল্লিক জুটির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

(এ/এসপি/মার্চ ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test