ডিইউজের নতুন সভাপতি সোহেল হায়দার, সম্পাদক আকতার হোসেন
স্টাফ রিপোর্টার : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফলে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়ে বিজয়ী হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টার পর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন।
এদিন জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার ২০টি বুথ ও দুটি ব্যালটে ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৬টার পর শুরু হয় ভোটগণনা।
এবারের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে এ জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইনবিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিলা পারভীন এবং ৭০৫ ভোট পেয়ে নারীবিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে মুজিব মাসুদ ৬৭৫ ভোট, দুলাল খান ৬৪৪ ভোট, ইব্রাহিম খলিল খোকন ৬২৪ ভোট, আসাদুর রহমান ৬০৭ ভোট, সলিম উল্লাহ সেলিম ৬০৬ ভোট, আনোয়ার হোসেন ৫৪৫ ভোট, মহিউদ্দিন পলাশ ৫৪৫ ভোট এবং রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এবার ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৭১ জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮ জন।
ডিইউজে নির্বাচনে তিনটি ঘোষিত পরিষদ এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরমধ্যে কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়ছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন। নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রসহ প্রার্থী ছিলেন পাঁচজন।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ডিইউজের সবশেষ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে ৬৫০ ভোট পেয়ে কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক পদে ৪৭৫ ভোট পেয়ে সাজ্জাদ আলম খান তপু নির্বাচিত হয়েছিলেন। দুজনেই তখন একই প্যানেল থেকে নির্বাচন করেন।
(ওএস/এএস/মার্চ ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
-1.gif)








