বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের সাংবাদিক তমিজউদদীন তাজ
দিলীপ চন্দ, ফরিদপুর : দীর্ঘ ৪৭ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের প্রবীণ সাংবাদিক এস.এম. তমিজউদ্দিন তাজ। গতকাল সোমবার (৩০ মে) সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান অুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এস.এম তমিজউদ্দিন তাজের হাতে ক্রেস্ট, ১ লাখ টাকা ও সন্মাননা সনদ তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এবং বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এর জুরি বোর্ড প্রধান ড. মো. গোলাম রহমান।
এস.এম. তমিজউদদীন তাজ ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন । তার বাবা মৃত এস.এম. আব্দুস সালাম ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরী করতেন। এ প্রবীণ সাংবাদিক ১৯৬৫ সালে প্রাইমারীর গন্ডি শেষ করেন। পরে ১৯৭২ সালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ ও ১৯৭৫ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-কমার্স সম্পর্ণ করেন।
পড়ালেখা শেষ করে এস.এম. তমিজউদদীন তাজ চাকুরীর দিকে না ঝুঁকে ১৯৭৬ সালে যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ হিতৈষী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর দীর্ঘ ৪৭ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক দেশ জনতা, দৈনিক দেশ বাংলা, দৈনিক মিল্লাত, দৈনিক দিনকাল ও দৈনিক দেশসহ অসংখ্য পত্র-পত্রিকায় ফরিদপুর সাংবাদদাতা হিসেবে কাজ করেছেন। সে ফরিদপুর প্রেসক্লাবের ৮ বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য। বর্তমানে ফরিদপুর থেকে প্রকাশিত সপ্তাহিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এস.এম. তমিজউদদীন তাজ সুদীর্ঘকাল থেকে জেলায় সাংবাদিকতা করাসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন। নতুন নতুন সাংবাদিক তৈরি ,সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ অধিকার আদায়ের ক্ষেত্রে আপোষহীন এক নাম।
পুরুস্কার প্রাপ্তির পরে এস.এম. তমিজউদদীন তাজ বাংলানিউজকে বলেন, এটা একটা বিরল অনুভূতি। কারণ, ৪৭ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছি। দু-একটি ছোট খাট সন্মাননা পেলেও এবারই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের মত বড় প্লাটফর্মে পুরুস্কার পেয়ে আমি সত্যিই ভাষাহীন।
আমি গর্ব করে বলতে পারবো ৪৭ বছরের সাংবাদিকতা জীবনে আমি বসুন্ধরা অ্যাওয়ার্ডের মত একটি অ্যাওয়ার্ড পেয়েছি। মফস্বল সাংবাদিকদের এভাবে মূল্যায়ন করার জন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ ৪৭ বছরের অবহেলিত জীবনে আমার মনে হচ্ছে সব পরিশ্রমই বৃথা যায়নি। আমি মূল্যায়ন পেয়েছি। এজন্য আমি খুব খুশী।
উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ১১জন এবং ৬৪ জেলা থেকে ৬৪ জন গুণী সাংবাদিককে সন্মাননা প্রদান করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী সিনিয়র সাংবাদিক এস.এম. তমিজউদ্দিন তাজের এই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
(ডিসি/এসপি/মে ৩১, ২০২২)
পাঠকের মতামত:
- গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
- গোপালগঞ্জে ৩২ পরিবার অবরুদ্ধ
- জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর হুমকি ট্রাম্পের
- মহম্মদপুরে গ্রীষ্মের তপ্ত রোদে রঙিন কৃষ্ণচূড়া
- ‘সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি’
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
- ‘১৫ বছরে শেয়ার বাজার থেকে লুট ১ লাখ কোটি টাকা’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- ‘সঞ্চয় না থাকলে বিপদে পড়তে হবে’
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- খাজা পাম্পে পরিমাপে তেল কম দেয়ায় জরিমানা
- ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা
- মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা
- ‘ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে’
- আরও কমলো সোনার দাম, ভরি ২৪০৩৩৭ টাকা
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- ‘বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না’
-1.gif)








