E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

না ফেরার দেশে সাংবাদিক ফরহাদ হোসেন

২০২২ আগস্ট ০৭ ১৮:৪৫:০৪
না ফেরার দেশে সাংবাদিক ফরহাদ হোসেন

দিলীপ চন্দ, ফরিদপুর : না ফেরার দেশে ফরিদপুর সাংবাদিকদের প্রিয় মুখ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ‌ ফার্স্ট বিডিনিউজ এর সহ-সম্পাদক, ক্যাব ফরিদপুর এর সাবেক সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ফরহাদ হোসেন (৬৯)  গতকাল ৬ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আগামীকাল রবিবার তাকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের কবরস্থানে বাদ আছর দাফন করা হবে বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাব এর সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ ফরিদপুরের সকল সাংবাদিকবৃন্দ।

(ডিসি/এসপি/আগস্ট ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test