সাংবাদিকতা নিয়ে ইউএনওর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মহেশখালীতে সাংবাদিক সমাবেশ
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে ইউএনও কর্তৃক সাংবাদিকতা পেশা নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ করেছে মহেশখালীতে কর্মরত সাংবাদিকরা।
রবিবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মহেশখালী উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহেশখালী উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশ শেষে সাংবাদিক নেতা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আবুল বশর পারভেজ, দৈনিক সকাল বেলার জেলা প্রতিনিধি মুহাম্মদ ইউনুস, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মাহবুব রোকন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জয়নাল আবেদীর চার দফা দাবী উত্থাপন করেন। দাবী গুলো হলো- চব্বিশ ঘন্টার মধ্যে ইউএনওকে ভুক্তভোগী সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের যাবতীয় ইতিবাচক নিউজ বর্জন করা হবে, ২৫ অক্টোবর সর্বস্তরের সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে, তারপর ২৭ অক্টোবর কক্সবাজার জেলা সদরে মানববন্ধনের পর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করা হবে।
এর আগে ২২ অক্টোবর মহেশখালী উপজেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে লবনচাষীদের নিয়ে সেমিনার করা হয়। সে সেমিনারের বিষয়ে মহেশখালীতে কর্মরত কোন সাংবাদিককে জানানো হয়নি। পরে অনুষ্ঠানের বিষয়ে জানতে বিসিক চেয়ারম্যানের বক্তব্য নিতে যান সাংবাদিকরা। তখন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন সাংবাদিকদের উপর ক্ষেপে যান এবং সংসদ সদস্যের সামনে সাংবাদিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
ওই সময় সেখানে উপস্থিত সাংবাদিক এস এম রুবেল, রমজান আলী, আবু বক্কর ও বাপ্পী জানান- সংসদ সদস্য ইউএনওকে উদ্দেশ্য করে সংশ্লিষ্ট অনুষ্ঠান গুলোতে সাংবাদিকদের জানানোর অনুরোধ করেন।
তখন ইউএনও মুহাম্মদ ইয়াসিন রেগে গিয়ে বলেন, "সাংবাদিক মিনস কি তারা জানে? তাদের কেন ডাকবো? তারা নিজেরা আসতে পারেনা। আর সাংবাদিকদের ডেকে আমি ভাতের প্যাকেট কোত্থেকে দিবো? তাদেরকে চিঠি দিতে হবে! চেয়ার দিতে হবে? অনারিয়াম দিতে হবে? খবর দিতে হবে নতুন জামাইর মত!
সমাবেশে বক্তারা বলেন- "মহেশখালীতে সরকারের মেগা প্রকল্প সহ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ নিয়েছেন এবং এখনো উন্নয়ন কাজ চলছে। তার পাশাপাশি বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা এখানে কাজ করছেন। আর এখানকার মানুষ নানান ভাবে সরকারী প্রকৃত সেবা থেকে বঞ্চিত। কিন্তু এসব তথ্য সাংবাদিকদের জানায়না উপজেলা প্রশাসন। তারা গোপনে বিভিন্ন মিটিং, সমাবেশ, সেমিনার সম্পন্ন করেন। যার কারণে প্রকৃত উন্নয়নের তথ্য মানুষের নাগালে পৌঁছায়না।"
তারা আরো জানান- ইউএনও যোগদানের পর থেকে সেবাপ্রাপ্তিদের সাথে অশালীন আচরণ করেন। ইতিপূর্বে তিনি এক সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্য ও স্কুলের প্রধান শিক্ষককে অপদস্থ করেন বলে অভিযোগ উঠেছিল।
(জেএস/এসপি/অক্টোবর ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- সালথায় যুবদলের সমন্নয় সভা অনুষ্ঠিত
- কুড়ি বছর পরে
- দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মেসিকে ‘বিনয়ী ও টিমম্যান’ ঘোষণা দিয়ে রাজকীয় সংবর্ধনা
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- লিচু চোর
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








