‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই’
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “যা দেখা, তা লেখা” সাংবাদিকদের এই নীতিতে কাজ করতে হবে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখতে হবে। তাহলে সংবাদের নিরপেক্ষতা বজায় থাকবে। সাংবাদিক কোন দল বা মতের আদর্শে থাকতেই পারে কিন্তু সংবাদ পরিবেশনের সময় তাকে দলীয় সংকীর্ণতা পরিহার করে দলের উর্ধে থেকে সংবাদ পরিবেশন করতে হবে। একটি বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে অনেক এগিয়ে নিতে পারে। পাশাপাশি হলুদ সাংবাদিকতা দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। কোন ব্যক্তি বা সরকারের এমপি, মন্ত্রী বা কর্মকর্তাদের পদলেহনকারী সাংবাদিকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করা যায় না। তাই দেশের সেবার ব্রত নিয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।
গতকাল শনিবার রাত নয়টায় বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবে সংগঠনের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আবু সাঈদ খান আরও বলেন- যে কোন দাবি আদায় এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ঠ প্রয়োজনে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। আপসোস করে তিনি বলেন- দেশের বেশীরভাগ সংবাদপত্র মফস্বল পর্যায়ে সাংবাদিকদের নূন্যতম বেতন কাঠামোর আওতায় আনেনি। এছাড়াও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের কর্মকৌশল এবং দক্ষ করে গড়ে তুলতে পর্যাপ্ত প্রশিক্ষনের ব্যবস্থা করা জরুরী। বর্তমানে প্রিন্ট মিডিয়ার সাথে পাল্লা দিয়ে টপকে গেছে পত্রিকার অনলাইন ভার্সন। তাই অনলাইনে সংবাদ প্রেরণের নিয়ম-নীতি ও সময় সম্পর্কে সচেতনা অবলম্বন করারও গুরুত্বারোপ করেন। এসময় প্রধান অতিথি সাংবাদিকদের একজন পেশাদার সাংবাদিক হিসেবে সংবাদ পরিবেশনের বিভিন্ন কলা কৌশল, সাংবাদিকতার নিয়ম-নীতি এবং সাংবাদিক সংগঠনের বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সমকালের সিনিয়র সাব-এডিটরস্ মো. ফিরোজ এহতেশাম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সিনিয়র সার্কুলেশন সহকারী বিজয় হাওলাদার। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সাংবাদিকগন।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি ও সমকালের আগৈলঝাড়া প্রতিনিধি কেএম আজাদ রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, এসএম শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর আলী সানী, বাংলা টিভির বরিশাল ব্যুরো ইনচার্জ এফএম নাজমুল রিপন, একাত্তর টিভির আগৈলঝাড়া প্রতিনিধি স্বপন দাস, কালবেলা প্রতিনিধি বরুন বাড়ৈ, মারুফ মোল্লা, রিপন বিশ্বাস। মতবিনিময় সভায় প্রেসক্লাবের কর্মকর্তাগনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/মে ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








