E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা সমুন্নত রাখবে পাংশা উপজেলা প্রেসক্লাব

২০২৩ জুন ০৩ ১৮:৫২:৩৬
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা সমুন্নত রাখবে পাংশা উপজেলা প্রেসক্লাব

একে আজাদ, রাজবাড়ী : বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে পাংশা উপজেলা প্রেস ক্লাব এর মাসিক সভা শুরু হয়। আজকের সভার সম্মানিত সভাপতির আদেশক্রমে এবং সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় আজকের সভা শুরু হয়।

পাংশা উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রাজিব) (সম্পাদক দৈনিক আজকের কণ্ঠ) তিনি বলেন গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবে। সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি রফিকুল ইসলাম রঞ্জু (সম্পাদক সাপ্তাহিক পাংশা বার্তা), সিনিয়র সহ-সভাপতি (মোঃ সেলিম মাহমুদ (দৈনিক সময়ের আলো), কার্যনিবার্হী সদস্য অধ্যাপক মোঃ ইজাজুল হক (দৈনিক সংগ্রাম), দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম (আনোয়ার), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা সুমি (আগামী প্রত্যাশা) সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিথি দৈনিক বাংলা ৭১ পএিকা। তিনি বলেন, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা বদ্ধপরিকর আমরা দেশ ও জাতির উদ্দেশে কাজ করে যাবো। সম্মানীত সভাপতি মোক্তার হোসেন সবাইকে উদ্দেশ্য করে বলেন আমাদের প্রেসক্লাবের সকল সম্মানীত সদস্যদের বলছি সংগঠনের ক্ষেত্রে সবাই এক এবং অভিন্ন। আমরা সবাই সবার প্রতি সহনুভুতি বজায় রাখবো এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভা মুলতুবি করেন।

(একে/এসপি/জুন ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test