সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : রাজধানী ঢাকায় পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক ও অমানবিক হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানী্রয সাংবাদিক নেতারা।
এর আগে দুপুরে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে সাংবাদিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট বাচিকশিল্পী মো. মনির হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সিনিয়র সাংবাদিক কবি জয়দুল হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, গাজীটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, জাগো নিউজের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি প্রমুখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে গত ২৮ অক্টোবর রাজধানীতে যেভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সাংবাদিকদের উপর হামলা হয়েছে, কোনভাবেই সাংবাদিক সমাজ সেটি বরদাশত করবেনা। এ হামলার কঠোর বিচার হতে হবে।
সাংবাদিকেরা বলেন, সাংবাদিকদের কাজ হলো সংবাদ সংগ্রহ করা। অথচ সেদিন সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গিয়েই হামলার শিকার হন। কোন সভ্য সমাজে যা কখনও কাম্য হতে পারে না।
বক্তারা বলেন, আমরা মনে করি, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিই সেদিন পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্য করে এমন নৃশংস হামলা চালিয়েছে। আমরা এ ধরণের ঘৃণ্য হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানাই এবং আহত সাংবাদিকদের উন্নত চিকিৎসায় সরকারের হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
(জিডি/এসপি/অক্টোবর ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন ফার্মার্স কার্ড, পহেলা বৈশাখে উদ্বোধন
- দুই মাস পর বদলে গেল ফল, নতুন আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো
- ট্রেলার দেখে দর্শক বলছে, ‘দম’কে ঠেকানো যাবে না!
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদ এর দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
- অভিনেতা শামস সুমন আর নেই
- 'আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি'
- সরকারের বড় চ্যালেঞ্জ জামায়াত-এনসিপির ষড়যন্ত্র : মোমিন মেহেদী
- কাপাসিয়ায় নদীতে গোসল করতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ
- দেশের সর্ববৃহৎ ওড়াকান্দির স্নানোৎসব সমাপ্ত
- ভিজিএফ চাউল কম দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
- পুণ্যস্নানে মেতেছে কাপ্তাই, ভক্তি আর শ্রদ্ধায় শেষ হলো ঐতিহাসিক সীতামেলা
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








