কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রচারণার সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রীর ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের বিরুদ্ধে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলার লালমাই উপজেলার হাজতখোলা বাজার এলাকায় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
গোলাম সারওয়ার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও। এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তিনি আরেক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
গোলাম সারওয়ারকে সংবাদকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, সাংবাদিকের এত ভিডিওর দরকার নাই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করা, আর কোনো কাজ নেই? আমরা ছবি তুলতে ঢাকা থেকে লোক এনেছি।
যার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, তিনি লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী নিমেল। তার সঙ্গে দৈনিক আমাদের কুমিল্লার লালমাই প্রতিনিধি গাজী মামুনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
প্রত্যক্ষদর্শী দৈনিক কালের কণ্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির বলেন, অর্থমন্ত্রীর কন্যা লালমাইয়ে নৌকার প্রচারণায় এসেছেন। তাই আমরা লালমাই উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসি। সবাই ভিডিও করছিলেন। আমি পাশে দাঁড়ানো। এমন সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার এসে এক সাংবাদিকের ক্যামেরা নিয়ে নেন এবং আরেকজন সাংবাদিকের ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি ক্যামেরা ফেরত দেন।
এ বিষয়ে গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, কোনো সাংবাদিককে আমি চিনিও না, আর কোনো সাংবাদিকের ক্যামেরা আমি নিইনি। পারলে প্রমাণ করুন।
সাংবাদিক গাজী মামুন বলেন, আমি পাঁচ বছর সাংবাদিকতা করি। চেয়ারম্যানের নিউজ বেশি করেছি। তিনি আমাকে না চেনার কথা নয়। তিনি এমন কেন করলেন বুঝতে পারলাম না।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ বলেন, সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এইমাত্র জানলাম, ভুক্তভোগী অভিযোগ করলে আমি বিষয়টি দেখব।
(ওএস/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








