তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : সংবাদ প্রকাশের জেরে বরগুনা জেলার তালতলী উপজেলায় এক সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালে রবিবার,১৪ জানুয়ারি মামলাটি করেন বরগুনা জেলার তালতলী উপজেলার এক ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা।
ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।
ভুক্তভোগী সাংবাদিক হলেন মোঃ নাইম ইসলাম। তিনি তালতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা পত্রিকার তালতলী উপজেলা প্রতিনিধি।
মামলার বাদী মোঃ রুহুল আমিন তিনি তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, গত ২৭ নভেম্বর কালবেলা অনলাইনের ইউটিউব চ্যানেলে ‘অফিসকে সংসার বানিয়েছেন ভূমি কর্মকর্তা!’ শিরোনামে ভিডিও সংবাদ প্রকাশ হয়। পরদিন ওই সংবাদ নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন বিবাদী। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাদীর অভিযোগ, ভিডিওতে বিভিন্নজন বাজে মন্তব্য করে। এতে তার মানসম্মান ক্ষুণ্ন হয়। ভিডিও সরিয়ে নেওয়ার অনুরোধ জানালে বিবাদী তা অস্বীকার করেন। তখন আমতলী বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগ দেন বাদী। পরে বিচারিক হাকিমের নির্দেশে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।
ভুক্তভোগী সাংবাদিক নাঈম ইসলাম বলেন, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তদন্ত রিপোর্ট দাখিল, সাধারণ মানুষকে জিম্মি করে ইচ্ছেমতো টাকা আদায় এবং ভূমি অফিস দখল করে পরিবার নিয়ে বসবাস করাসহ নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মোসাঃ খালেদা নামে স্থানীয় এক নারী তার বিরুদ্ধে পটুয়াখালী দুর্নীতি দমন কার্যালয়ে এমন অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি এর জেরে ধরে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এই ভূমিকার কর্মকর্তা। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান তিনি।
(এসএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘হাজারবার বর্ণবাদের শিকার হয়েছি’
- তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
- মুক্তিবাহিনী দিনাজপুরে পাকসেনাদের ওপর আক্রমণ চালায়
- কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে আনন্দমুখর নৌকাবাইচ
- স্কুলের ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদ ও উদ্ধারের প্রতিবাদে মানববন্ধন
- কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
- পাহাড়ের মাটি থেকে ঢাবির নেতৃত্বে কাপ্তাইয়ের কৃতি সন্তান রায়হাতুল রিফাত
- মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান
- চাটমোহরে জীবাশ্ম জ¦ালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরা যুবলীগের সাবেক আহবায়কসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তার ৪
- বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
- সুমন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমাণ্ড আবেদন
- উচ্চ হর্নে অতিষ্ঠ আদমদীঘির মানুষ, নীরব এলাকা যেন কাগজেই
- রোটারি ক্লাবের উদ্যোগে জামালপুরে মাদকবিরোধী সমাবেশ ও ফ্রি চিকিৎসা
- ‘বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’
- ১৩ বিঘা জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
- হাজারীবাগে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
- বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি
- বন্ধ শিল্পে প্রাণ ফিরুক
- মাদারীপুরের টেকেরহাট বন্দরে বিশ্বমানের সেবা নিয়ে প্রাইভেট হাসপাতাল উদ্বোধন
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








