নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : তুমুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের এই উৎসবে মাছরাঙা টেলিভিশনের মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নূর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নীলফামারী শহরের কাজী নজরুল ইসলাম হল (বিডি হল) সংলগ্ন জেলা প্রেসক্লাবের কার্যালয়ে একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদর থানা পুলিশের একটি দল ভোট কেন্দ্রে সার্বক্ষণিক দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচিত হওয়ার পর উপস্থিত সাংবাদিকরা একে অন্যকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক আাবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
২৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে সিয়াম ও ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নূর আলম। সিয়াম-আলম নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়ী হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টাপর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সাংবাদিকদের এই ভোটের উৎসবে সামিল হন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম। উপস্থিত প্রশাসনের কর্ত্যাব্যাক্তিরা সামগ্রীক আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সহ-সভাপতি হিসেবে যমুনা টিভির আতিয়ার রহমান, সাপ্তাহিক নীলচোখের হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান ও দৈনিক নবচেতনার হামিদুল্লাহ সরকার, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের পাতার এম আবুল শাহ, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের এম আর রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বর্তমানের নাসির উদ্দিন শাহ এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নীলকথার সম্পাদক কাজী মাহবুবুল হক দোদুল, দৈনিক যুগান্তরের মোস্তফা আবীদ, বাংলাভিশনের নূরে আলম সিদ্দিকী দুলাল, দৈনিক সমাচারের নুর আলম বাবু, দৈনিক ইনকিলাবের মুশফিকুর রহমান সৈকত, দৈনিক পরিবেশের আরিফুল ইসলাম ও ঢাকা ট্রিবিউনের তৈয়ব আলী সরকার নির্বাচিত হন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে জিটিভির মনিরুল হাসান শাহ আপেল এবং তথ্য প্রযুক্তি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে ডিবিসির আলিফ নূরা রিনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরীতে ২৮ জন অংশ করেন। ৩৯ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করলেও একটি ভোট বাতিল হয়।
নীলফামারী প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলের জয় জয়কার। অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে একটি তারুণ্যদীপ্ত নেতৃত্ব পেল নীলফামারীর সাংবাদিক সমাজ।
শনিবার সকাল ১০টা থেকে দুইটা পর্যন্ত নীলফামারী শহরের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন জেলা প্রেসক্লাবের কার্যালয়ে ভোট প্রদান করে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্ধারণ করেছেন নীলফামারীর সাংবাদিক মহল।
(ওআরকে/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’
- জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত
- বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি এফবিসিসিআইয়ের আহ্বান
- রাফিনহার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় বার্সার
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ‘মেধার সর্বোচ্চ ব্যবহার না করলে দেশ এগোবে না’
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- ‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প’
- শ্লোগান আওড়িয়ে বিচ্ছিন্নতাবাদীদের মোকাবেলা করা যাবে না
- বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
- এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে
- পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক করল জনতা
- প্রাইম ব্যাংক ও স্কয়ার টয়লেট্রিজের মধ্যে চুক্তি
- রাজৈরে ইয়াবাসহ দুই সেবনকারী জনতার হাতে আটক, গণধোলাই
- রাজবাড়ীর পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা
- বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নন্দীগ্রাম-সোনাতলার লড়াই
- নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- চাটমোহরে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- প্রশাসনের নির্দেশে বন্ধ হাইওয়ের সরকারি জমিতে হোটেল নির্মাণ, সরেনি মালামাল
- পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫, বাসে আগুন
- ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- ছুটির ঘণ্টা: শৈশবের ভালোবাসা মাখা দিনগুলোর মধুর স্মৃতিধ্বনি
- রাঙা প্রভাত
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
- লোহালিয়া নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- সিরাজগঞ্জের ভিক্টোরিয়া স্কুলের ১১২ বীর মুক্তিযোদ্ধার খসড়া তালিকা প্রকাশ
- গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু
- ইতালিতে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ৪৩২, নিহত ১৭
- বরগুনায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সমাগ্রী বিতরণ
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








