বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা প্রেসক্লাবের গেট তালাবদ্ধ করে ভেতরে আটকে কয়েকজন, দৈনিক ভোরের ডাক পত্রিকার বরগুনা প্রতিনিধি তালুকদার মাসউদ নামের এক সাংবাদিককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। ১৯ ফেব্রুয়ারি সোমবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সাংবাদিক তালুকদার মাসউদের অভিযোগ ক্যারাম খেলার সময় ভিডিও করা নিয়ে তর্কের এক পর্যায়ে বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির বরগুনা জেলা প্রতিনিধি সোহেল হাফিজের অনুসারিরা তার উপর হামলা করে আহত করে।
ঘটনাস্থলে উপস্থিত মাছরাঙা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমরা কয়েকজন বরগুনা প্রসেক্লাবে ক্যারম খেলছিলাম। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল হাফিজ মুঠোফোনে ভিডিও ধারণ করতে শুরু করেন। এ সময় তালুকদার মাসুদ ও সোহেল হাফিজের পাল্টা ভিডিও শুরু করেন।এ নিয়ে উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে প্রেসক্লাবের মূল ফটকে তালা দিয়ে সোহেল হাফিজের নেতৃত্বে তার অনুসারী আবুল কাসেম, আরিফুল ইসলাম মুরাদ সহ বেশ কয়েকজন মিলে তালুকদার মাসউদের উপর অতর্কিত হামলা করে আটকে রাখেন। এ ঘটনা নিয়ে সোহেল হাফিজ উদ্দেশ্যমূলক ভাবে একতরফা ফেসবুক লাইভ চালিয়ে সাধারণ মানুষের মাঝে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।
পরে বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, অতরিক্তি জেলা প্রশাসক সার্বিক মোঃ ফয়সাল আহমেদ, অতিরিক্তি পুলিশ সুপার মোঃ মোজাম্মেল রেজা , সহকারী কমশিনার (ভূমি) চন্দন কর, বরগুনা সদর থানার অফসিার ইনর্চাজ মিজানুর রহমান এবং ওসি (ডিবি) মোঃ বশির আলম ঘটনাস্থলে গিয়ে হামলায় আহত তালুকদার মাসুদ তালুকদারকে হাসপাতালে পাঠাতে চাইলে সোহেল হাফিজ বাধা দেন। সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মিজানুর রহমানের জোরালো হস্তক্ষেপে পুলিশ তালুকদার মাসুদকে দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। সেখান থেকে পুনরায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য আগামী ২ র্মাচ এক সমঝোতা বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়। এ বিষয়ে বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ঘটনাটি খুবই অনাকাঙ্খিত ও লজ্জানজক। যেহেতু একটা ঘটনা ঘটেছে এটি সমাধান করা আমাদের দায়িত্ব এবং আশা করছি সকলের সহযোগীতায় এর একটা সুষ্ঠু সমাধান আমরা করতে পারব।
এ বিষয়ে এনটিভির বরগুনা প্রতিনিধি ও বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল হাফিজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বরগুনার প্রবীন সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু বলেন, যা ঘটেছে খুবই লজ্জাজনক ও আপত্তিকর। এ ঘটনায় আমরা লজ্জিত। আগামী ২ মার্চ এ নিয়ে বৈঠক হবে। আশা করি এ বিষয়ে আমরা সঠিক সমাধানে পৌঁছতে পারব।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কিছু যাতে না ঘটে সেজন্য সবাইকে বলা হয়েছে।
(এসএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘অস্ট্রেলিয়াকে হারানোর নেশা আমারও আছে’
- কিয়েভে রুশ ড্রোন হামলায় ৩ শিশুসহ চারজন নিহত
- জামালপুরে এবারের ‘ইত্যাদি’, থাকছে যেসব চমক
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
- ‘রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে’
- চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, শোকে স্তব্ধ এলাকাবাসী
- জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
- একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী
- পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
- মুক্তিবাহিনী পাকবাহিনীর চম্পকনগর বিওপি আক্রমণ করে
- গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ফাল্গুন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








