E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতির পিতার সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের শ্রদ্ধা

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:২১:৩৪
জাতির পিতার সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের শ্রদ্ধা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা (ভারত) প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের ওই দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ আজ রবিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পবিত্র ফাতেহা পাঠ করে সাংবাদিক নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্ত দে সহ জাতীয় প্রেসক্লাব ও আগারতলা (ভারত) প্রেসক্লাবের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের এডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শক বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও আগারতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্ত দে।

আগরতলা প্রেসক্লাবের সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক ভিটা, বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্থান ও সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেন। এ সময় সমাধি সৌধ কমপ্লেক্সের সহকারী কিউরেটরতাদের সঙ্গে ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test