বেতন না পেয়ে পত্রিকা সরবরাহ বন্ধ
হকারকে পেটালেন সাতনদী সম্পাদক হাবিবুর রহমান
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চুক্তি অনুযায়ী বেতন না দেওয়ায় পত্রিকা সরবরাহের কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় এক হকারকে পিটিয়ে জখমের পর অপহরণের চেষ্টা করেছেন দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান। আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে সাতক্ষীরা শহরের জাহান প্রিন্টার্সের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে সহকর্মীকে মারপিটের খবর পেয়ে ক্ষুব্ধ পত্রিকা পরিবেশক হকাররা নির্যাতনকারি হাবিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ওই পত্রিকা বিক্রি না করার ঘোষণা দিয়েছে।
সাতক্ষীরা শহরের পত্রিকা পরিবেশক মনিরুল ইসলাম জানান, শহরের কয়েকটি স্থানে পত্রিকা পৌঁছে দেওয়া ও বিভিন্ন উপজেলার সাংবাদিকদের জন্য পত্রিকা যাত্রীবাহি বাসে তুলে দেওয়ার জন্য মাসিক তিন হাজার টাকা দেবেন বলে দৈনিক সাতনদী পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান তার সঙ্গে চুক্তিবদ্ধ হন ছয় মাস আগে। চুক্তির পরও তিনি মাসে দুই হাজার টাকা দিতেন। সম্প্রতি তিনি একেবারেই টাকা দেন না। মেয়ে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার খরচ যোগাড় করতে না পেরে হাবিবুর রহমানকে গত ৫ দিনেও মোবাইলে পাননি। এমতাবস্থায় গত তিন দিন তিনি ওই পত্রিকা পরিবেশন বন্ধ করে দেন।
একপর্যায়ে শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে শহরের জাহান প্রিন্টার্সে থাকাকালিন ভ্যানযোগে এসে তাকে রাস্তায় ডেকে মারপিট শুরু করেন হাবিবুর রহমান। তাকে একটি ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচলতি লোকজন ও জাহান প্রিন্টাসে অবস ্থানরত কয়েকজন বাধা দেন। মারপিট ও তাকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করায় এক সাংবাদিকের উপর চড়াও হন তিনি। পরে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ভ্যানযোগে এলাকা ত্যাগ করেন হাবিবুর রহমান। এরপর তিনি বিষয়টি সহকর্মী হকারদের জানিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ব্যাপারে সাতক্ষীরা হকার্স এ্যসোসিয়েশনের সভাপতি সাবান আলী, সদস্য শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, হাফিজুল্লাহসহ কয়েকজন জানান, বিষিয়টি তারা জানতে পেরে প্রচ- ক্ষুব্ধ হয়েছেন। তারা ওই পত্রিকা সম্পাদকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে ওই পত্রিকা বিক্রি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
তবে মারপিটের সময় ধারণকৃত ভিডিও ফুটেজে হাবিবুর রহমানের বক্তব্য থেকে জানা যায়, বেতন না দেওয়ার অভিযোগ অস্বীকার না করলেও মনিরুল পত্রিকা পরিবেশন না করে কিছু পত্রিকা অন্যত্র বিক্রি করে আসছে। এ কারণে তাকে অফিসে ডাকলে না যাওয়ায় ক্ষোভে দু’চারটি থাপ্পড় মেরেছেন তিনি। ভ্যানে করে তিনি মনিরুলকে তার অফিসে নিয়ে যেতে চেয়েছিলেন।
(আরকে/এসপি/মার্চ ০১, ২০২৪)
পাঠকের মতামত:
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- সেতাবগঞ্জসহ দেশের ১৩টি চিনিকল বেসরকারিকরণ উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন
- দিনাজপুরে হোটেল শ্রমিকদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ মানববন্ধন
- সালথায় ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
- কেজিএম গাড়ি ক্রযে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা
- যুবদল নেতা সোহেলের উদ্যোগে ১৬ দিনে গবাখালের ২ কি.মি. অংশ পরিষ্কার
- ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি, পরে পুলিশের উদ্ধার
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যাক্ত একনলা বন্দুক উদ্ধার
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা ৩৩ বিজিবির ত্রাণ বিতরণ
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা সম্পন্ন
- সালথায় ডাঃ শাহিনুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ছিনতাই: গ্রেপ্তার ১, উদ্ধার ৯০ হাজার টাকা
- স্বরাষ্ট্রমন্ত্রীর উক্তিতেই কি নিহিত রয়েছে জাতীয় অস্তিত্বের হুমকি?
- নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যায় মামুনের তিনদিনের রিমাণ্ড
- বন্ধ শিল্প চালু হোক, ফিরুক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রার গতি
- বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের নিয়ে একাধিক অমর মহাকাব্য হতে পারে
- ‘টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ইস্যুতে জনস্বার্থেই সিদ্ধান্ত নেবে সরকার’
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা
- শ্যামনগরে নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত মাদকদ্রব্য ধ্বংস
- অভিনয়ে নাম লেখাচ্ছেন রোনালদো!
- সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
- আর্জেন্টিনার জার্সিকে বিদায় ওতামেন্দির
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চড়ুইভাতি
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ৮ মাসেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, পৌরসভার চাপে ফের শুরু
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








