টিটো আহাবায়ক, রহমত সদস্য সচিব
নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই যুগ পর আবারও 'নবীনগর রিপোর্টার্স ক্লাব' নামে নতুন আরেকটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় সমবায় মার্কেটের তৃতীয় তলায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ এক আলোচনার ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট নবীনগর রিপোর্টার্স ক্লাব নামে নতুন এই সাংবাদিক সংগঠনটির 'আহবায়ক কমিটি' গঠন করা হয়।
২১ সদস্যের নবগঠিত এ কমিটিতে শাহীন রেজা টিটোকে 'আহবায়ক' এবং রেজাউল হক রহমতকে 'সদস্য সচিব' নির্বাচিত করা হয়।
এ বিষয়ে শাহীন রেজা টিটো ও রেজাউল করিম রহমত জানান, 'নবীনগরের সাংবাদিকতায় বিভক্তি দূর করাসহ সাংবাদিকদের মধ্যে নতুন করে গতিশীলতা আনতেই স্থানীয় চারটি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠন করে আপাতত ২১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করেছি। আগামি তিন মাসের মধ্যে আমাদের প্রত্যক্ষ ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাল্লাহ।'
নব নির্বাচিত ওই দুই নেতা আরও জানান, ‘নবীনগরের যে ৪-টি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠিত হয়েছে, সেই চারটি সাংবাদিক সংগঠন হলো- নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক পরিষদ, সাংবাদিক সমিতি ও নবীনগর সাংবাদিক ফোরাম। আজ নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লেখিত এই চারটি সাংবাদিক সংগঠনের আর কোন অস্তিত্ব রইলো না।'
উল্লেখ্য, এর আগে বিগত ২০০০ সালেও নবীনগরে সুসাংবাদিকতা চালু করার লক্ষ্যে একঝাঁক মেধাবী ও সাহসী সাংবাদিকদের নিয়ে একবার 'নবীনগর রিপোর্টার্স ক্লাব' নামেই একটি সাংবাদিক সংগঠন গঠিত হয়েছিল। যা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়।
প্রসঙ্গত, নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠনের পরও নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর থানা প্রেসক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব ও নবীনগর নিউ মডেল প্রেসক্লাবসহ একাধিক সাংবাদিক সংগঠন এখনও নবীনগর উপজেলায় রয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়।
(জিডি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








