টুঙ্গিপাড়ায় ধর্ষণ মামলায় নারীকে সহযোগিতা
সাংবাদিককে হত্যার হুমকি দিলেন অভিযুক্ত আ.লীগ নেতার ভাই
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আওয়ামী লীগ নেতার নামে করা ধর্ষণ মামলায় নারীকে সহযোগিতা করছেন সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি। ধর্ষণের শিকার ওই নারী সাংবাদিক রফিকুলের আপন মামি। তাই তিনি তাকে মামলা পরিচালনা করতে সহযোগিতা করছেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই আওয়ামী লীগ নেতার চাচাতো ভাই তাকে হত্যার হুমকি দিয়েছেন।
প্রথমে হাত-পা ভাঙ্গার হুমকি পেয়ে টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক রকিবুল । জিডির খবর অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জানতে পারলে তার চাচাতো ভাই জিকরুল মুন্সিকে দিয়ে ওই সাংবাদিককে হত্যার হুমকি দেন।
এ ঘটনায় সাংবাদিক রকিবুল ইসলাম গত ১৫ অক্টোবর গোপালগঞ্জ সেনা ক্যাম্পে বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশা ও তার চাচাতো জিকরুল মুন্সীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন সাংবাদিক রকিবুলের আপন মামী। মামলায় তিনি তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। একারণে সাংবাদিক অভিযুক্ত আওয়ামী লীগ নেতার শত্রুতে পরিণত হয়। গত ১০ অক্টোবর আওয়ামী লীগ নেতা বাদশার চাচাতো ভাই জিকরুল মুন্সী (৩০) সাংবাদিক রকিবুলের হাত-পা ভেঙে দেওয়ার জন্য গোপালগঞ্জের একটি সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করেন। এ সংক্রান্ত একটি ফোন কল রেকর্ড সাংবাদিক রকিবুলের হাতে আসে। এ ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৩৯) করেন ওই সাংবাদিক। জিডির কথা আওয়ামী লীগ নেতা ও তার চাচাতো ভাইয়ের কানে গেলে গণমাধ্যম কর্মী রকিবুলকে গুলি করে হত্যার হুমকি দেন তারা।
সাংবাদিক রকিবুল ইসলাম আফ্রিদি বলেন, আমার আপন মামী গোপালগঞ্জ জজ কোর্টে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। আমি তাকে মামলা পরিচালনা করতে সহযোগিতা করছি। তাকে সহযোগিতা না করার জন্য আমাকে কয়েকবার হুমকি দেয় জিকরুল। আমি তার কথায় কর্ণপাত করিনি। তাই আমাকে মারপিট করতে এবার একটি সন্ত্রাসী বাহিনী ভাড়া করেছে। এমন একটি ফোন কল রেকর্ড আমার কাছে রয়েছে। জিকরুল মুন্সী ও তার চাচাতো ভাই বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বাদশার হুকুমে এগুলো করেছেন বলে অভিযোগ করেন ওই গণমাধ্যম কর্মী।
রকিবুল আরো বলেন, জিকরুল মুন্সি ২০১৩ সালে এক যুবককে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করেছিলো। এরপর থেকে তিনি বেশ কয়েক বছর পলাতক ছিলেন। তখন তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা দায়ের করা হয়। এখন আবার এলাকায় ফিরে এসে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে টুঙ্গিপাড়া থানায় ও গোপালগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাদশা ও তার চাচা ভাই জিকরুল মুন্সির মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তদন্ত শেষে পরাবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/অক্টোবর ১৬, ২০২৪)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








