অংকুরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : সাংবাদিকতার পর 'অনুষ্ঠান সঞ্চালক' হিসেবে আবারও স্বীকৃতি (সম্মাননা স্মারক) পেলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় শিশু কিশোর সংগঠন 'অংকুর' এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত 'গুণীজন সংবর্ধনা' অনুষ্ঠানে তিনি এই স্বীকৃতি পান।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম 'প্রধান অতিথি' হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক অপুর হাতে 'সম্মাননা স্মারক' তুলে দেন।
এ অনুষ্ঠানে 'গুণীজন' হিসেবে আরও ৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মননা স্মারক দেয়া হয়। এঁরা হলেন- সাহিত্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার অতিথি অধ্যাপক মানবর্দ্ধন পাল (সাহিত্য), বিশিষ্ট সেতার ও বংশীবাদক সঞ্জীত কুমার রায় (যন্ত্রসঙ্গীত), কণ্ঠশিল্পী রওনক জাহান রাইসা (সঙ্গীত)।
সম্মাননা পাওয়া গুণীজনদের প্রত্যেককে ৫ হাজার টাকার প্রাইজবন্ড মানিও দেয়া হয়।
এছাড়া 'শ্রেষ্ঠ সংগঠক' হিসেবে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন অংকুরের উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ জাকারিয়া ও সহ সভাপতি অরুপ রায় অপু ও যুগান্তরের হেলাল উদ্দিন।
অংকুর পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়নাল আবদীন, বিশিষ্ট লেখক-গবেষক শাহ সানাউল হক (সাবেক যুগ্ম সচিব), জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেটর একেএম কামরুজ্জামান মামুন, ব্রাক্ষণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, চ্যানেল আই সেরা কণ্ঠের নন্দিত কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, ও বিশিষ্ট সমাজসেবক কবি দেওয়ান মারুফ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকেও 'অতিথি স্মারক' দেয়া হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, অংকুরের উপদেষ্টা এডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সম্মাননা স্মারক প্রদান শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরাঙ্গ দেবনাথ অপু।
আয়োজকরা জানা, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু গত প্রায় তিনদশক ধরে সুসাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা, আবৃত্তি ও একজন শক্তিমান নাট্য অভিনেতা হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে।
এছাড়া তিনি নিউজ পোর্টাল নবীনগরের কথার সম্পাদক হিসেবে গত প্রায় চার বছর ধরে নবীনগরের কথা নামের ফেসবুক পেইজ থেকে নিয়মিতভাবে একটি জনপ্রিয় ও দর্শকনন্দিত লাইভ টকশো সপ্তাহের দু'দিন সঞ্চালনা করে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁর প্রাণবন্ত সঞ্চালনায় নবীনগরের কথার ৩১৫টি ফেসবুক লাইভ টকশো প্রচারিত হয়েছে। যা সকল মহলে প্রশংসিত। তাঁর পরিকল্পনা ও নান্দনিক সঞ্চালনায় নবীনগরের কথার ভার্চুয়াল লাইভ টকশোতে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য অসংখ্য গুণী ও আলোকিত বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন।
এদিকে 'অনুষ্ঠান সঞ্চালক' হিসেবে আবারও সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করায় সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিছুল হক রিপনের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে অংকুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অংকুর ফেসবুক লাইভের নন্দিত উপস্থাপক আনিছুল হক রিপন বলেন, 'গৌরাঙ্গ দেবনাথ অপু আমাদের জেলায় কেবল একজন স্বনামধন্য সাংবাদিকই নন, তিনি বিশুদ্ধ উচ্চারণ ও সাবলীল উপস্থাপনার ক্ষেত্রেও একজন অত্যন্ত দক্ষ ও নন্দিত সঞ্চালক।
তিনি গতকালও অংকুরের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি একটানা চারঘন্টা ধরে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি সকল মহলের নজর কেড়েছেন। তাই আমরা একজন সত্যিকারের সুযোগ্য সঞ্চালককে আবারও 'সম্মাননা স্মারক' প্রদান করেছি। আমরা মনে করি, অংকুর পরিবার সত্যিকারের একজন অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিকেই সঞ্চালনার ক্ষেত্রে 'সম্মাননা স্মারক'টি প্রদান করে সঠিক ও যথাযথ কাজটি করেছি।'
(জিডি/এসপি/অক্টোবর ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, রাগে ফুঁসছেন তারকারা
- ‘আমাদের সবাইকে গ্রেপ্তার করুন’
- সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি
- ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পদ্মা নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ২০
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ফকিরহাট অঞ্চলে পাকসেনাদের চুলকাঠি হাই স্কুল ক্যাম্প আক্রমণ করে
- ফরিদপুরের কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
- খুলশী থেকে সিটিএসবি, এবার খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি ওসি রহিম
- সাতক্ষীরা জেলা জাসদের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
- ‘রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে’
- ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
- সুন্দরবনের বনদস্যু আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ
- সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার পরিচিতি সভা
- চন্দ্রঘোনা কেপিএমে কাঁচামাল ইন্ডাস্ট্রি স্থাপনের আশাবাদ বিসিআইসি চেয়ারম্যানের
- ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
- পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- ভারতে পাচারকালে ভোমরা সীমান্ত থেকে অপহৃত শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার
- প্রাইম ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- রাজবাড়ীতে কলেজছাত্র রোহান হত্যা মামলায় গ্রেপ্তার ৩, পরিকল্পনাকারীর বাড়িতে আগুন
- ‘বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল’
- রাজবাড়ীতে চাঞ্চল্যকর কলেজ ছাত্র রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
- খ্যাতনামা লেখক ড. সিরাজুল ইসলাম চৌধুরী ও সেলিনা হোসেন পেলেন ‘আজীবন সম্মাননা পুরস্কার’
- ঠাকুরগাঁওয়ে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ‘দুষ্কৃতকারীদের সঙ্গে কোনো আপোষ নেই’
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ভৈরবে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








