যশোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ
অস্ত্র ঠেকিয়ে সাংবাদিক জাহিনের কাছ থেকে চাঁদা আদায়
স্টাফ রিপোর্টার : অনলাইন সংবাদ মাধ্যম ই-বার্তা২৪৭ডটকম (ই-বার্তা অনলাইন নিউজ) এর সম্পাদক প্রকাশক মোঃ জাহিন হাসান ও তার পিতা মোঃ আব্দুল কাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেছে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হায়দার আলী, যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও চূড়ামনকাঠি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান তপন, মোঃ রুবেল ও লেবুতলা ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বসির আহম্মোদ, ইব্রাহিম হোসেন ও যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাদের মোল্ল্যা।
গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যশোরে মোঃ আব্দুল কাদের বাদী হয়ে ৩৮৫ ও ৩৮৬ ধারায় একটি মামলা দায়ের করেন।
জাহিন হাসান জানান, বিবাদীপক্ষের সদস্যরা ৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে কখনো প্রকাশ্যে আবার কখনো ফোন কল করে রাজনৈতিক পরিচয় দিয়ে জীবননাশের হুমকি দিয়ে আসছে। গত ১৭ ই আগস্ট ২০২৪ তারিখে বিবাদী পক্ষের সদস্যদের নামে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডাইরি করি। পুলিশ বাদী এবং বিবাদী পক্ষকে একত্রে বসে মীমাংসার জন্য ডাকলে বিবাদীপক্ষ আসতে রাজি হয়নি। তারপর থেকে বিবাদী পক্ষের নাহিদ হাসান তপন, যুগ্ম আহবায়ক, যশোর সদর উপজেলা যুবদল, সাধারণ সম্পাদক, চুড়ামনকাঠি ইউনিয়ন যুবদল ও লেবুতলা ইউনিয়ন বিএনপি নেতা বশির আহম্মোদ ফোনে তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদান করে।
গত ২৭ শে অক্টোবর সকাল দশটার সময় ই-বার্তা২৪৭ডটকম এর সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান ও তার পিতা মোঃ আব্দুল কাদের যশোর শানতলা হাইওয়ে তেল পাম্প এর কাছে দিয়ে যাওয়ার পথে গাড়ি থামিয়ে দুজনকে ধরে নিয়ে এক্সিম এ্যাগ্রোর পাশে একটি গোডাউনে নিয়ে যাই নাহিদ হাসান তপন, হায়দার আলী ও তাদের সহযোগীরা। গোডাউনে নিয়ে যাওয়ার পর দেখি তাদের আরো কয়েকজন সহযোগী পূর্বেই বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। তারা গলায় অস্ত্র ধরে এক লক্ষ টাকা নগদ নিয়ে নেয় এবং ১৫ লক্ষ টাকা আগামী ২ ডিসেম্বর ২০২৪ তারিখের ভিতরে দেওয়ার কথা বলে। ১০০ টাকা তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ১৫ লক্ষ টাকা পাবে বলে একটি চুক্তিপত্রে জোরপূর্বক সই করে নেয়। সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা আমাদেরকে জিম্মি করে রাখে। ২৮ তারিখ থানায় মামলা করতে গেলে মামলা না নেওয়ায় ৩১ তারিখ কোর্টে মামলা দায়ের করি।
জাহিন হাসান জানান, তিনি ও তার পিতা মোঃ আব্দুল কাদেরকে জিম্মি করার পর বিষয়টি যশোর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুকে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হলেও জেলা বিএনপির পক্ষ থেকে বিবাদীদের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি।
তিনি আরো বলেন, আমরা শংকিত যে বিবাদীপক্ষ যেকোনো সময় আমাদের উপর হামলা করতে পারে আগামীকাল বিএনপি'র মহাসচিব বরাবর একটি লিখিত অভিযোগ পত্র প্রদান করব।
(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








