‘প্রথম আলো বাংলাদেশের একমাত্র পত্রিকা যা সমাজ বদলে কাজ করে’
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘প্রথম আলো বাংলাদেশের একমাত্র পত্রিকা যা সমাজ বদলে কাজ করে, ভূমিকা রাখে। নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখায়। প্রথম আলো সত্য তথ্য প্রকাশে অবিচল থাকে। প্রথম আলো না পড়লে পাঠক জানতে পারে না প্রকুত ঘটনা। আর সঠিক পথে থাকতে, সত্য প্রকাশ করতে কঠিন ঝূঁকির মধ্যে থাকতে হয়। ভয়ভীতি উপপেক্ষা করেও সঠিক ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থেকেছে। দেশের সাধারণ মানুষের পাশে অবস্থান নিয়ে তাদের আস্থা অর্জন করতে সমর্থ্য হয়েছে। ক্ষমতাবানদের রক্তচক্ষু উপেক্ষা করে পেশাদারিত্ব, সত্যনিষ্ঠ সাংবাদিকতাকে প্রাধান্য দিয়েছে। এ জন্য প্রথম আলো দিনে দিনে হয়ে উঠেছে সাধারণ মানুষের কন্ঠস্বর, সাধারণ মানুষের আস্থারস্থল।’
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার বন্ধুসভার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কিশোরীমহন সরকার।
আজ শুক্রবার সকালে সাতক্ষীরার শহীদর নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এসব অনুষ্ঠানে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম আলো বন্ধুসভার সদস্য মো: সালাউদ্দিনের সঞ্চলনায় ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।
আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ, দেবহাটা খানবাহদুর আহসান উল্লাহ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্রমোহন দাশ, কবি স,ম তুহিন, বন্ধুসভার উপদেষ্ঠা জাহিদা জাহান, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পি,সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, এম কামরুজ্জামান, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, উদীচী সাতক্ষীরা জেলা শখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
বক্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীরা প্রথম আলোর সংবর্ধনা পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে। এ সংবর্ধনা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে। প্রথম আলো দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রধান করে। নিপীড়িত ও নির্যাতিত মানুষের দুর্দশার কথা তারা লেখনির মাধ্যমের ফুটিয়ে তোলে। প্রথম আলো রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশ করায় অন্যায়, দুর্নীতি করার আগে সরকারি কর্মচারী-কর্মকর্তা থেকে শুরু করে প্রভাবশালীদের চিন্তা করে। প্রথম আলো এমন জায়গা তৈরি করতে পেরেছে সমাজে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশাত্ববোধক গান গেয়ে উপস্থিতিদের জাগিয়ে তোলেন বন্ধুসভা সাতক্ষীরার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোমা রানী বৈদ্য ও মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ তরফদার।
(আরকে/এসপি/নভেম্বর ০৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








