E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

২০২৪ নভেম্বর ১১ ০০:০৪:২০
আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

স্টাফ রিপোর্টার : আওয়ামী পন্থী হিসেবে পরিচিত আরও ১১৮ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। তাদের মধ্যে পত্রিকার সম্পাদক ও বিভিন্ন পত্রিকার প্রতিবেদকও রয়েছেন।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামূল কবীর।

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার।

এ নিয়ে ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলো অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test