সোনারগাঁয়ে হেফাজতের মিথ্যা মামলায় সাংবাদিক হাবীব গ্রেপ্তার
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ২০২১ সালে এপ্রিলের ৩ তারিখে খেলাফত মজলিস নেতা মাওলানা মামুনুল হক তার এক বন্ধু শহিদুল ইসলামের স্ত্রীকে নিজের স্ত্রী পরিচয়ে ৫০১ নাম্বার রুমে ফুর্তি করার উদ্দেশ্যে অবকাশ যাপন করেন। খবর পেয়ে স্থানীয় জনতার সাথে তথ্য সংগ্রহে সাংবাদিকরাও রয়েল রিসোর্টে যায়। সেই সময় রিসোর্ট কাণ্ডে গ্রেপ্তার হেফাজতে ইসলামের কর্মী মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর তিন বছর পর হেফাজত কর্মি শাহাজাহান শিবলী বাদী হয়ে থানায় মামলা করে। সেই মামলায় গত বুধবার ধিবাগত রাত্র ১১ টায় চ্যানেল এস এর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি এম এ বারী। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া সাংবাদিক হাবিবের পরিবার ও সোনারগাঁয়ের সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অবিলম্বে সাংবাদিক হাবিবের মুক্তি সহ মামলা থেকে সকল গণমাধ্যমকর্মীদের নাম প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
সাংবাদিক হাবিবের পুত্র হাফেজ তাশফিকুর রহমান সাজিদ বলেন, আমার বাবা পেশায় একজন গণমাধ্যমকর্মী। তিনি সংবাদ সংগ্রহ করতে রয়েল রিসোর্টে গিয়েছেন। অথচ ষড়যন্ত্র করে আমার বাবাকে মিথ্যা হত্যা মামলায় আসামী করা হয়েছে।
তিনি আরো বলেন, ২০২১ এর ৩রা এপ্রিল রয়েল রিসোর্টের ঘটনার পর ১১ এপ্রিল মাওলানা ইকবাল হোসেনকে ঢাকার জুরাইন থেকে গ্রেপ্তার করা হয়।
অথচ মামলার আর্জিতে বাদী বলেন, আসামিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষিসহ লোহার রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আহত অবস্থায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠান। ওই সময় পুলিশ তাঁকে রিমান্ডের নামে নির্যাতন করে। নির্যাতনে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ২০ মে মাওলানা ইকবাল মারা যান। হেফাজতের কর্মীরা যখন রয়েল রিসোর্টে ভাঙচুর চালায় তখন আমার বাবা সংবাদ সংগ্রহ করে কোনরকমে প্রাণ বাঁচিয়ে বাড়িতে চলে আসেন, আর মাওলানা ইকবাল সাহেব মিছিল নিয়ে চৌরাস্তায় গিয়েছেন তিনি তো রয়েলে আসেননি। সে মামলায় আমার বাবা কিভাবে আসামী হন।
সাংবাদিক হাবিবের বড় ভাই বলেন, মাওলানা ইকবালের মৃত্যুর সাথে আমার ভাইয়ের কোন সম্পর্ক নেই। ময়নাতদন্ত রিপোর্ট এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ এর প্রতিবেদন প্রমান করে মাওলানা ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে মারা যান। আমার ভাইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। অন্তবর্তীকালিন সরকারের কাছে অনুরোধ থাকবে সাংবাদিকদের মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার।
সাংবাদিক হাবিব বলেন, আমি গণমাধ্যমকর্মী। সংবাদ সংগ্রহের জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে যে কোন জায়গায় যেতে পারি। এটা আমার অপরাধ নয় এটাই আমার দায়িত্ব। আমাকে একই বিষয়ে কয়েকশত হেফাজত কর্মী আমার বাড়িতে হামলা করে মারধর করেছে। এখন আবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল হাজতে পাঠিয়েছে যা মুক্ত সাংবাদিকতায় চরম বাধা বলে আমি মনে করি। মামলার বাদীর দ্বিতীয় স্ত্রী সাংবাদিকদের কাছে বাদী কর্তৃক নির্যাতনের বিষয়ে একটি সংবাদ প্রচার করায় ব্যক্তি আক্রোশে তিনি আমাকে আসামি করেছেন। তাছাড়া ইকবাল মাওলানার পরিবারের কেউ মামলা করেনি তিনি কোন অধিকারের মামলা করলেন এবং পুলিশই বা একজন ভূয়া বাদীর মামলা কোন আইনে নথীভূক্ত করে আমাকে গ্রেপ্তার করলেন এ প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি সরকারের কাছে এ মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতির দাবী জানাই। এছাড়াও মামলায় নারায়ণগঞ্জের সাবেক দুই সংসদ (এমপি) সদস্য, সাবেক পুলিশ সুপার ও আরোও দুই সাংবাদিকসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
সোনারগাঁয়ের গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভেবেছিলাম অন্তবর্তীকালিন সরকারের আমলে সাংবাদিকরা তাদের অধিকার ফিরে পাবে কিন্তু কিছু মানুষ মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের চুটি চেপে ধরার অপকৌশল করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। মিথ্যা মামলা থেকে দেশের সকল গণমাধ্যমকর্মীদের অব্যাহতির জোড় দাবী জানানো হয়।
(এসবি/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








