ব্যতিক্রম উদ্যোগে রুপসী কাপ্তাই’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রিপন মারমা, রাঙ্গামাটি : সুধী সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা এবং প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাঙামাটির কাপ্তাই উপজেলা হতে প্রকাশিত মাসিক পত্রিকা রুপসী কাপ্তাইয়ের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে আজ শনিবার বিকেল সাড়ে ৩ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওয়াগ্গাছড়াস্থ প্যানোরোমা জুঁম রেস্তোরাঁর সাংস্কৃতিক মঞ্চ প্রাঙ্গনে পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী পদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজনের আগমনে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর ফয়েজ আহমদ পিএসসি। এসময় তিনি বলেন, আমরা সম্প্রীতির কাপ্তাই চাই। এখানে পাহাড়ি - বাঙালী সব ধর্মের বর্ণের মানুষ একসাথে বসবাস করে আসছে। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই।
এসময় রুপসী কাপ্তাইয়ের সফলতা কামনা করে আরোও বক্তব্য রাখেন কেপিএম লিমিটেডের এমডি মো: শহীদ উল্লাহ, ৪১ বিজিবির মেডিকেল অফিসার এস এম আশিকুজ্জামান, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী ( পিএইচডি) কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (বানিজ্যিক) আব্দুল্লা আল মামুন, জিএম (এমটিএস) আবুল কাসেম রনি, জিএম (অপারেশন) মইদুল ইসলাম, জিএম (এডমিন) আবদুল্লা আল মামুদ, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক মোরশেদুল আলম কাদেরী ও খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই থানার সাবেক ওসি মো নাসির উদ্দীন, বর্তমান ওসি মো মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, কেপিএম সিবিএ এর সাধারণ সম্পাদক আবু সরোয়ার প্রমুখ।
প্রসঙ্গত: পাহাড়ের উন্নয়ন, সংস্কৃতি, সমস্যা, সম্ভাবনা, কৃষ্টি, ঐতিহ্য, ভ্রমন, সহ নানা জনমুখী কর্মকান্ডকে পাঠকের সামনে তুলে ধরার জন্য ১৯৮৬ সালে কাপ্তাই হতে যাত্রা শুরু করে মাসিক পত্রিকা রুপসী কাপ্তাই। পরে ১৯৮৯ সালে তৎকালীন চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহমুদুল হাসান কাপ্তাই প্রকৌশল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে রুপসী কাপ্তাই পত্রিকা উদ্বোধন করেন। পরে তিনি জেটিঘাটে রুপসী কাপ্তাইয়ের অফিস উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহসান, দৈনিক গিরিদর্পনের সম্পাদক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সাবেক পরিচালক প্রয়াত ডা: এস এম চৌধুরী সহ পদস্থ সামরিক ও বেসরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই রুপসী কাপ্তাইয়ের হাত ধরে কাপ্তাইয়ে অনেক সাংবাদিক তৈরী হয়েছে বলে জানান পত্রিকাটির নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।
(আরএম/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








