‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ঢাবির একদল শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার : ‘দেশবিরোধী’ উল্লেখ করে দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পত্রিকা পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
রবিবার (২৪ নভেম্বর) রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে দুটি পত্রিকা পোড়ানো হয়।
এর আগে কারওয়ান বাজারে আমজনতার ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভে মিছিল করেছেন এই শিক্ষার্থীরা।
মিছিলে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, 'দিল্লির আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘প্রথম আলো-ডেইলি স্টার, তৈরি করে স্বৈরাচার’; ‘কারওয়ান বাজারে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করার কারণে মানুষ হাসিনার বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলে তার পতন ঘটিয়েছে। সেটা অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পেলেও সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো-ডেইলি স্টার।
'তাদের বিরুদ্ধে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশ হামলা চালালো কার আদেশে জাতি জানতে চায়। '
সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, আগস্ট পরবর্তী অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে, এমনকি সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে রেখেছে। কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনে যায়নি। অথচ প্রথম আলোর বিরুদ্ধে কথা বললে পুলিশ আক্রমণ করে। তাহলে কি সরকারের চেয়েও বড় সরকার হয়ে গেছে প্রথম আলো? তারা এই কমান্ড কার কাছ থেকে পেয়েছে জনগণ জানতে চায়।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাবির শিক্ষার্থী জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, রাকিবুল ইসলাম, শাহেদুল ইসলাম ইমন ও শাহরিয়ার আলম প্রমুখ।
(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৪)
পাঠকের মতামত:
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








