ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
স্টাফ রিপোর্টার : রাজধানীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ'র সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
ঢাকার বিভিন্ন দৈনিক, টেলিভিশন, অনলাইন ও রেডিওতে কর্মরত ১৭৪৪ জন পেশাদার রিপোর্টার।
২০২৫ সাল মেয়াদের এ নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে চারটি সম্পাদকীয় পদে চারজন একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন।
এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, অর্থসম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রধান প্রতিবেদন আবু সালেহ আকন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) প্রধান প্রতিবেদন মুরসালিন নোমানী ও শরিফুল ইসলাম (বিলু)। সহ সভাপতি পদে গাজী আনোয়ার ও ওসমান গনি বাবুল।
সাধারণ সম্পাদক পদে যে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন: আব্দুল্লাহ আল কাফি, মাহমুদুল হাসান, মাইনুল হাসান সোহেল ও শাহনাজ শারমীন। যুগ্ম সম্পাদক পদে দু’জন প্রার্থী হলেন, জাফর ইকবাল ও নাদিয়া শারমিন।
সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী হলেন,আবদুল হাই তুহিন, এম এম জসিম, এস এম মিজান ও সৈয়দ সাইফুল ইসলাম।
এছাড়া দপ্তর সম্পাদক পদে কিরণ শেখ ও রফিক রাফি। নারী বিষয়ক সম্পাদক ফারহানা হক নীলা ও রোজিনা রোজী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মহসিন হোসেন ও মিজান চৌধুরী। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ও মো. মজিবুর রহমান।
সাতটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. বোরহান উদ্দীন, মো. ফারুক আলম, মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) ও সুমন চৌধুরী।
ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। অন্য সদস্যরা হলেন, আবু তাহের, এলাহী নেওয়াজ, বাকের হোসেন ও শহিদুল ইসলাম।
(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








