E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

২০২৪ ডিসেম্বর ১৪ ১৬:১৯:৪৫
চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়া প্রতিনিধি আবদুল মান্নান পলাশ, সাবেক সভাপতি ডেইলি অবজারভার প্রতিনিধি রকিবুর রহমান টুকুন, একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, চ্যানেল ২৪ এর পাবনাস্থ স্টাফ রিপোর্টার শাহীন রহমান, দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রঞ্জু, দৈনিক কালের কন্ঠের আব্দুল লতিফ রঞ্জু, দৈনিক মানবজমিনের সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক ভোরের কাগজের বকুল রহমান, আজকের পত্রিকার তুষার ভট্টাচার্য, ইশারত আলী প্রমুখ।

সভায় প্রেসক্লাবের গঠণতন্ত্রের অংশ বিশেষ সংশোধন করাসহ প্রেসক্লাবের উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় চ্যানেল ২৪ এর পাবনাস্থ স্টাফ রিপোর্টার ও চাটমোহর প্রেসক্লাবের সদস্য শাহীন রহমান পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় চাটমোহর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

(এসএইচ/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test