‘দৈনিক আমার দেশ ইসলামোফোবিয়া মোকাবিলা করবে’
স্টাফ রিপোর্টার : স্বাধীনতা পর থেকে দেশের মিডিয়ায় ইসলামোফোবিয়া আছে। ইসলামোফোবিয়া মোকাবিলা করবেন বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুল-ভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পত্রিকাটির সম্পাদকীয় নীতি কেমন হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমরা সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামী জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করতো। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করবো না।
গত ১৭ বছরের হাসিনার পরিবারের বিরুদ্ধে কারও লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করছিল।
আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে বলে জানান মাহমুদূর রহমান।
মাহমুদুর রহমান বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশ। অথচ ফিলস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিন নিউজ যায় না। আমরা কাশ্মির মুসলিম নির্যাতন, চীনের উইঘুর মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারাবিশ্বে নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখবো।
তিনি বলেন, গত ১৫ বছরে দালালির কারণে মানুষের মাঝে পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বড় বড় পত্রিকার সার্কুলেশন কমেছে ৫০ শতাংশ। আমরা মানুষের মাঝে পত্রিকার প্রতি আস্থা বাড়াবো। পত্রিকা হলো সমাজ-সংস্কৃতির দর্পণ। আমরা চাই, মানুষ অপেক্ষা করুক। সকাল বেলা পত্রিকার জন্য অধীর আগ্রহে থাকুক। আমার দেশে সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।
সাংবাদিকের প্রশ্নের জবাবে মাহমুদুর রহমান বলেন, আমরা স্বাধীনতার কথা বলবো। আমরা আগেও কোনো রাজনৈতিক দলকে সমর্থন করিনি। এখনো করবো না। হাসিনার আমলে আমরা অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম। আমরা কখনোই কোনো দলকে এডিশনাল কাভারেজ দেইনি। এখনো কোন দলের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। যে দল আধিপত্যের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো।
যখন শাহবাগ আন্দোলন চলছিল, তখন সব পত্রিকায় জ্বর ছিল। শাহবাগ যে হাসিনা ও পার্শ্ববর্তী দেশের চক্রান্ত ছিল,সেটা আমার দেশ পত্রিকা বুঝতে পেরেছে। তখন আমাদের হেডলাইন ছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন এসময়।
(ওএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








