দুর্ঘটনায় নিহত 'পল্লীকণ্ঠ প্রতিদিন' পত্রিকার সম্পাদক 'জঙ্গী দা'র দাফন সম্পন্ন
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে অটোবাইকের ধাক্কায় আহত হয়ে হাসপাতালের অবহেলায় প্রাণ হারিয়েছেন স্বনামধন্য 'পল্লীকণ্ঠ প্রতিদিন' পত্রিকার সম্পাদক নূরুল হক জঙ্গী। তিনি সাংবাদিকমহলে সবার প্রিয় 'জঙ্গী দা' সম্বোধনে অভিষিক্ত এবং জেলার তৃণমূল সাংবাদিকতার পুরোধা ছিলেন।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের চামড়া গোদাম মাদরসায় ওই প্রবীণ সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেলান্দহ উপজেলায় মুন্সি নাংলা গ্রামে নিজবাড়িতে নেওয়া হয় তাঁর মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় অটোবাইকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে কোনো চিকিৎসা না দিয়ে ময়মনসিংহ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে ময়মনসিংহ নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে তাঁকে 'অজ্ঞাত' রোগী হিসেবে ভর্তি করা হয়। জামালপুরের চিরপরিচিত মুখ ও সাংবাদশিল্পের এই অগ্রজকে অজ্ঞাত রোগী হিসেবে ভর্তি ও চিকিৎসা না দিয়ে স্থানান্তর করায় ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুরের সাংবাদিক সমাজ।
সড়ক দুর্ঘটনায় প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে স্থানীয় প্রশাসনের প্রতি অটোবাইকের দৌরাত্ম্য নির্মুলের দাবি জানান সাংবাদিক নেতারা। একই সঙ্গে তাঁর জানাজায় স্বাস্থ্য বিভাগের প্রতি হাসপাতালের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
নিহত নুরুল হক জঙ্গী মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার মৃত আব্দুল হামিদ কবিরত্নের ছেলে। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শহরের বানিয়াবাজার থেকে বাগানবাড়ি এলাকায় 'পল্লীকণ্ঠ প্রতিদিন' পত্রিকা অফিসে যাবার পথে একটি অটোবাইক নূরুল হক জঙ্গীকে ধাক্কা দেয়। তিনি ছিটকে আরেকটি অটোবাইকের সাথে ধাক্কা খেলে দুই অটোবাইকের চাপায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হল। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
(আরআর/এএস/ডিসেম্বর ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








