‘নিয়মিত রিপোর্টিংয়ে যুক্তরা সচিবালয়ে ঢুকতে পারবেন’
স্টাফ রিপোর্টার : সোমবার (৩০ ডিসেম্বর) থেকে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যসহ যারা সচিবালয়ে নিয়মিত রিপোর্টিংয়ে যুক্ত তারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা।
বৈঠকে সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি জানান, বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা যেন আগের মতো সচিবালয়ে প্রবেশ করতে পারেন। এ দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা জানান, বিএসআরএফের সদস্যসহ সচিবালয় বিটে নিয়মিত কর্মরত সাংবাদিকরা আগামীকাল (সোমবার) অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
এছাড়া বিএসআরএফ সদস্যদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী আপাতত গেটে অস্থায়ী পাস দেওয়া থাকবে, পরবর্তী ১৫ দিনের জন্য।
সাধারণ সম্পাদক মাসউদুল হক দাবি জানিয়ে আরও বলেন, বিএসআরএফ সদস্যসহ সচিবালয় বিটে যারা নিয়মিত দায়িত্ব পালন করেন, তাদের কার্ড যেন বাতিল না করা হয় এবং বিএসআরএফ এর যেসব সদস্যের স্থায়ী কার্ড আছে, তাদের কার্ড পাওয়ার ক্ষেত্রে পিআইডি থেকে পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের এসবি ও এনএসআইয়ের তদন্তের পর প্রাপ্ত কার্ড বাতিল না করার দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেহেতু সব কার্ড বাতিল করা হয়েছে, তাই নতুন করে আবেদন করতে হবে, এটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।
উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু ও আয়নাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এম এ নোমান, আমিরুল ইসলাম, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ এবং ইসমাইল হোসাইন রাসেল।
(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








