সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া
তপু ঘোষাল, সাভার : দীর্ঘ সাত বছর পর রাজধানীর সন্নিকটে সাভার প্রেসক্লাবের নেতৃত্বে এসেছে নতুন মুখ। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা আর সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটারের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে নিউজ টোয়েন্টিফোরের নাজমুল হুদা ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক ফুলকীর সম্পাদক নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের সাভার প্রতিনিধি মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটিএনবাংলার শেখ বাশার পেয়েছেন ১৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরটিভির জিয়াউর রহমান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বৈশাখী টিভির আব্দুল হালিম পেয়েছেন ১৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন ২২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ পেয়েছেন ৫ ভোট।
অর্থ সম্পাদক পদে দৈনিক করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী মাছরাঙাটিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী খবরপত্রের রওশন আলী পেয়েছেন ২২ ভোট।
দপ্তর সম্পাদক পদে দৈনিক ফুলকির এমদাদ হোসেন ২৯ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী দেশ রূপান্তরের ওমর ফারুক পেয়েছেন ২৪ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকাপোস্টের লোটন আচার্য্য সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত। তাঁর প্রতিদ্বন্দ্বী এস এ দুলাল পেয়েছেন ১২ ভোট।
পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী।
কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের গোবিন্দ আচার্য্য, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন, ডেইলি স্টারের আখলাকুর আকাশ বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক নয়ন, কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার অরূপ রায় ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।
তাঁদের সহায়তা করেন স্বেচ্ছাসেবক হিসেবে নিউজ পোর্টাল “তাজা খবর” এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলা ৭১ এর স্টাফ রিপোর্টার তপু ঘোষাল এর নেতৃত্বে দৈনিক বাংলদেশ সমাচার এর স্টাফ রিপোর্টার মোঃ শরিফ উদ্দিন, দৈনিক স্বাধীন বাংলা এর নিজস্ব প্রতিবেদক মোঃ ইয়াসিন, মর্নিং পোষ্ট এর মোঃ আরিফ হোসেন, দৈনিক বাংলদেশ সমাচার এর স্টাফ রিপোর্টার মোঃ বাবলু, দৈনিক আলোকিত সকাল এর সাভার উপজেলা প্রতিনিধি অমিত সুত্রধর।
(টিজি/এএস/জানুয়ারি ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
-1.gif)








