সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিএনপির হামলার শিকার সাংবাদিক আনিছুর
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান।
গত সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে গতকাল মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক আনিছুর রহমানের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সাংবাদিক নেতারা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন তারা।
জানা যায়, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনের দু'পক্ষের সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মো.আনিছুর রহমান তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইনের হুকুমে তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামী মোহন ছবি তোলার কারনে আনিছুর রহমানকে পিটিয়ে মারাক্তকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন,সাংবাদিকের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ হামলার নিন্দা জানাই। দ্রুত হামলাকারী ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি।
সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস বলেন, বিএনপি নেতা কর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে।
আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি জমি জামার কোন কাগজপত্র বুঝি না। আমি কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রশ্নই উঠে না। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি।
অভিযুক্ত সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, আমার ভগ্নিপতি হাসপাতালে মৃত্যু শয্যায়। তবে এ ঘটনার সময় আমরা ছিলাম না। আমার ভগ্নিপতির একটি মামলার বিষয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। তবে কে এ ঘটনা ঘটিয়েছে আমি জানিনা।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। মামলা গ্রহন করে আসামীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
(এসবি/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







