সাংবাদিক ও ক্রীড়াবিদ সাদেকুর রহমানের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার বন্ধের আহবান
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সংগ্রামী মানুষ মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক। তিনি একাধারে সাংবাদিক, ক্রীড়াবিদ এবং রাজনৈতিক নেতা। দীর্ঘদিন ধরে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কাজ করে আসছেন। তবে তার এই সংগ্রামী পথচলা সহজ ছিল না। বিভিন্ন সময় তাকে হয়রানি, ষড়যন্ত্র ও প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুলের ১৯৯৩ ব্যাচের ছাত্র ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। লীলা দেবী শিল্ডকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তিনি ময়মনসিংহ জেলা ক্রিকেট দলে খেলেছেন এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। তার ক্রীড়া নৈপুণ্যের জন্য ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে তার বিশেষ অবদান রয়েছে।
রাজনীতির প্রতি আগ্রহ থেকেই তিনি ১৯৯৯ সালে ময়মনসিংহ জেলা ছাত্রদলে যোগ দেন। তৎকালীন জেলা ছাত্রদল সভাপতি রতন আকন্দ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টুটুর নেতৃত্বে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেন। ১৯৯৫-৯৬ সালে ময়মনসিংহ জজ কমার্শিয়াল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্রার্থী হিসেবে জেনারেল সেক্রেটারি (জি.এস.) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সহ-ক্রিড়া সম্পাদক হিসেবে ২০০৩ইং সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার নির্যাতনের শিকার হতে হয়েছে। একবার তাকে গুলি করা হয়েছিল, যার চিহ্ন আজও তার শরীরে রয়েছে।
গত ১৭ বছরে বাংলাদেশে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ায় সাদেকুর রহমান সাদেক নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অনুসারীদের দ্বারা তার ১১ শতাংশ জমিসহ মোট ৯৯% সম্পত্তি দখল করা হয়েছে।
বর্তমানে সাদেকুর রহমান সাদেক দৈনিক সময়ের কাগজের ময়মনসিংহ বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিস ফাউন্ডেশনের ময়মনসিংহ মহানগর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে ছিলেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন। তবে সত্য প্রকাশ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।
অভিযোগ রয়েছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার অনিয়ম তুলে ধরার কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু অসাধু সাংবাদিককে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে।
সাদেকুর রহমান সাদেকের মতো সাহসী সাংবাদিক ও নেতাকে হয়রানি করা মানে সত্যকে দমন করার চেষ্টা করা। আমরা চাই, তিনি যেন নির্ভয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যেতে পারেন।
প্রতিহিংসামূলক ষড়যন্ত্র বন্ধ না হলে সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।
(এনআরকে/এসপি/মার্চ ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- লিচু চোর
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








