‘অপ-সাংবাদিকতারোধে দায়িত্বশীল হতে হবে’
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কি সেটা বুঝতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশন করা। সংবাদপত্রের স্বাধীনতা কথাটার সাথে ওতপ্রোতভাবে জড়িত সামাজিক দায়িত্ব, তাই সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানতে হবে। এজন্য সাংবাদিকদের সাংবাদিকতার লেখা পড়াও করতে হবে।
আজ রবিবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের একটি মিলন কেন্দ্র। এটা নেতৃত্বের জন্য ব্যবহার করলে হবে না, এটা পেশার জন্য ব্যবহার করতে হবে। একাডেমিক ডিগ্রি দিয়ে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতায় দক্ষতা ডিগ্রি অর্জন করতে হবে। শুধু অনার্স মাস্টার্স করলেই হবে না, সাংবাদিকতায় শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য সাংবাদিকতায় একটা নীতিমালা তৈরি করার প্রক্রিয়া চলমান আছে।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের আক্রমনাত্মক মনোভাব বর্জন করতে হবে, এজন্য দৃষ্টি ভঙ্গি বদলাতে হবে। যার যার প্রফেশনে আমাদের এক হতে হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা নিজস্ব ইনহাউজ নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রায়াল যে কথাটা চলমান আছে এটা ঠিক না, আইন আদালতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। মানহানির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। সবাইকে আচরণ বিধি মোতাবেক চলতে হবে।
কার্ডধারী হলেই সাংবাদিক হয় না উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতার মিনিমাম একটা ধারণা বা জ্ঞান থাকতে হবে। আইন সম্পর্কে জানতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানতে হবে। আপনার অধিকার আপনার নিজেকেই আদায় করতে হবে।
কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর বলেন, দেশের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরতে গনমাধ্যমে কর্মরত সহকর্মীদের ভূমিকা অপরিসীম। একজন সাংবাদিকের মধ্যে সততা থাকতে হবে। এসব থেকে বিচ্যুত হলে হলুদ সাংবাদিকতায় পরিনত হয়ে যেতে হয়। এসব থেকে বিরত থাকতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার জন্য লেখাপড়া করতে হবে, এটা আবার একাডেমিক লেখা পড়া নয়, সাংবাদিকতার উপর লেখাপড়া করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
বরিশালের জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়েদুল্লাহ এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/পিএসডি) মো. শরফুদ্দীন, বরিশালের আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার আফরোজ নাইচ রিমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গনমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধণ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। কর্মশালায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৪০ সাংবাদিক অংশগ্রহণ করেন।
(টিবি/এসপি/মে ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








