সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজদের পরিকল্পিত অপপ্রচার
আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার স্থায়ী বাসিন্দা এবং দৈনিক কালবেলার সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক তন্ময় উদ্দৌলার বিরুদ্ধে পূর্বে আদালতে নিষ্পত্তিকৃত একটি ব্যবসায়ীক লেনদেনকে কেন্দ্র করে নতুন করে সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে ১৭ জুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং আলফাডাঙ্গার শ্রীরামপুরের বাসিন্ধা রেহানা পারভীন রুমা এবং তার পিতা রওশন মিয়া তন্ময়ের বিরুদ্ধে পুরনো আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ করেন।
এই ভিডিওটি ভাইরাল করে আলফাডাঙ্গার আলোচিত চাঁদাবাজ আলমগীর কবির ও কবির হোসেন। এর আগে ১২ জুন দৈনিক কালবেলা, জবাবদিহি, বাংলা ৭১, মুক্তখবর, সময়ের প্রত্যাশা, তৃতীয় মাত্রাসহ বেশকয়েকটি জাতীয় পত্রিকায় আলমগীর ও কবিরের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই তারা ক্ষিপ্ত হয়ে তন্ময়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার শুরু করে।
রুমার মিথ্যাচারের ভিডিও বক্তব্যের পর খোঁজ নিয়ে জানা যায়, এটি ২০২১ সালের অক্টোবর মাসের একটি ব্যবসায়িক অংশীদারি থেকে শুরু হয়। ১০ লক্ষ টাকার মূলধনে তন্ময় ও রুমা মিলে একটি গেট ওয়ার্কশপ ব্যবসা শুরু করেন। লিখিত চুক্তি অনুযায়ী, তন্ময় ৪ লক্ষ ও রুমা ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ব্যবসা পরিচালনা শুরু হয়। রুমা নিয়মিত লভ্যাংশ গ্রহণ করলেও, এক পর্যায়ে হঠাৎ মূলধন ফেরতের দাবি জানিয়ে ব্যবসা ছাড়েন।
তন্ময় তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা ফেরত দেন এবং চুক্তি অনুযায়ী হিসাব করে বাকি টাকা দেওয়ার প্রস্তাব রাখেন।
অবশেষে ২০২৩ সালের ১৬ মে রুমা তন্ময়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। পাল্টা হিসেবে তন্ময়ও প্রতারণার অভিযোগে রুমা ও তার ভাই আল ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা আদালত গ্রহণ করে এবং সমন জারি করে। মামলায় আওয়ামী লীগ নেতা ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল মোল্যা সাক্ষী হিসেবে নাম দেন।
দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ১০ অক্টোবর আদালতের মাধ্যমে রুমা আরও আড়াই লক্ষ টাকা গ্রহণ করে লিখিতভাবে মামলা প্রত্যাহার করে নেন।
কিন্তু ২০২৫ সালের ১৬ জুন রুমা ও তার বাবা একটি নতুন ভিডিও প্রকাশ করেন, যা আলমগীর কবির ও কবির হোসেন নামের দুই ব্যক্তি তাদের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেন। এর আগে ১২ জুন দৈনিক কালবেলায় "ফরিদপুরে বাল্যবিয়ে ঠেকানোর নামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে এই প্রতিশোধপরায়ণ তৎপরতা শুরু হয়।
রুমার দায়ের করা মামলার সাক্ষী, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল মোল্যা বলেন, “মামলাটি আপোষ মিমাংসার মাধ্যমে শেষ হয়েছে। রুমার এই ভিডিও প্রকাশ আদালত অবমাননার শামিল এবং এর পেছনে আলমগীর ও কবিরের কারণ রয়েছে।”
তিনি আরও জানান, “রুমা সম্ভবত সাংবাদিক তন্ময়ের সাথে আলমগীরদের সম্পর্কের জের ধরে বুঝতে পারেননি এই বিষয়টি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার কুফল।”
সাংবাদিক তন্ময় উদ্দৌলা বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করছি। একটি প্রভাবশালী প্রতারক চক্র আমাকে হয়রানি করতে মরিয়া। আমি এর বিরুদ্ধে মানহানি, আদালত অবমাননা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”
রেহানা পারভীন রুমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করলেও পরে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং আর ফোন রিসিভ করেননি।
(টিইউ/এসপি/জুন ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








