নড়াইলে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে ওই সাংবাদিক কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক জিহাদুল ইসলাম দৈনিক সকালের সময় পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।
জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার (০১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক জিহাদুল মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চোরখালী গ্রামে ফেরার পথে বড়দিয়া কলেজের তিনমাথা মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ওই রাতেই তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বুধবার (০২ জুলাই) বেলা ১১টায় কালিয়া প্রেসক্লাবের হলরুমে এক জরুরি সভায় এ হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয় ; মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্ববান জানিয়েছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলার মাত্র ৪ দিন পূর্বে সড়ক সংস্কারের অনিয়মের খবর প্রকাশ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন অনলাইনের নড়াইল জেলা জেলা প্রতিনিধি বাবর আলীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন কালিয়ার এক ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় সাংবাদিক বাবর আলী সংক্ষিপ্ত জানা একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
(আরএম/এসপি/জুলাই ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







