রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচারের দাবি ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়াসহ সাংবাদিকদের গুষ্টিসাফ করে দেওয়ার হুমকি দাতা সেই মাসুদ রানার গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এ কর্মসূচি আয়োজন করে উপজেলার কর্মরত সাংবাদিকরা । এতে অংশ নেন বিভিন্ন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ স্হানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে জেলা উপজেলার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আশরাফুল আলম বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার এ অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাংবাদিকদের নামে মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেইসাথে রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দেন এ মাসুদ রানা। যা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। এ সময় তিনি ৪৮ ঘন্টার মধ্যে এ মাসুদকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।
রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিক হত্যার ও হুমকির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সাংবাদিক সুরক্ষা আইন ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে। সেই সাথে ক্যাসিনো সম্রাট মাসুদ রানার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ।
(এআই/এসপি/আগস্ট ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সরকারের প্রতি ৭০ ভাগ মানুষের সমর্থন রয়েছে’
- গাজায় কবর দেওয়ার জায়গার সংকট
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ইউরোপীয় ইউনিয়নের অভিনন্দন
- বিনামূল্যে বস্তিবাসীর চক্ষু চিকিৎসা, উদ্বোধন করলেন ডা. জুবাইদা
- কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাকসেনাদের জগন্নাথ দিঘী ঘাঁটি আক্রমণ করে
- মহম্মদপুরে নসিমনের ফর্ক ভেঙে চালকের মৃত্যু
- গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা
- চাটমোহর সরকারি হাইস্কুলে অভিভাবক সমাবেশ
- সাতক্ষীরায় ভাতিজার লাঙ্গলের আঘাতে কাকার মৃত্যু
- কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন কারিগরি সচিব
- লালপুরে চাঁদা দাবিতে ব্যর্থ হয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটলো দুই বিএনপি কর্মী
- তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
- প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন সৈয়দ এম ওমর তৈয়ব
- ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিসফ’র শ্রদ্ধাঞ্জলি
- চাটমোহরে ক্লেমন এক লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান
- গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
- ভারতে অগ্নিদগ্ধ হয়ে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন
- ‘প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব’
- সোনাতলায় সড়কের গাছ কাটার ‘মহোৎসব’, পরিবেশ ও সৌন্দর্য হুমকিতে
- ছাত্রলীগের মিছিল থেকে গ্রেফতার ৬ জন কারাগারে
- মির্জা ফখরুলকে ২৩ তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউর অভিনন্দন
- সবুজায়নের পথে কাপ্তাই শিশু নিকেতন ক্লেমনের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত ৩ শিক্ষার্থী
- রক্তে ভেজা হাওরের জলপথ: ’৭৫-এর প্রতিরোধ ও বাঙ্গালভিটার ট্র্যাজেডি
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাকসেনাদের জগন্নাথ দিঘী ঘাঁটি আক্রমণ করে
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
-1.gif)








