আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধির উপর যুবদল-ছাত্রদলের হামলা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর অতর্কিত হামলা চালিয়েছে আহত করেছে যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার মনিরুজ্জামান জুয়েল আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে।
জানা গেছে, গতকাল শুক্রবার কোটালীপাড়া থানা পুলিশ বেল্লাল শেখ (২১) নামে এক যুবকসহ ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। গ্রেপ্তারকৃত যুবককে পুলিশ 'যুবলীগ কর্মী' বলে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
গ্রেফতারকৃত বেল্লাল শেখ উপজেলার তারাকান্দর গ্রামের রবিউল শেখের ছেলে।
আহত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল একটি অনলাইন পত্রিকার রিপোর্টে গ্রেপ্তারকৃত যুবক বেল্লাল শেখকে 'যুবলীগ কর্মী' হিসেবে আখ্যা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কোটালীপাড়া যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ তাকে মারধর করে।হামলাকারীদের দাবী বেল্লাল 'ছাত্রদল নেতা'!
এদিকে মারধরে আহত সাংবাদিক জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়।
ঢাকার সিএমএইচে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের চিকিৎসা চলে বলে জানিয়েছেন তার ভাই জামাল শেখ। তিনি বলেন, জুয়েল সাংবাদিকতা করার আগে বিমান বাহিনীতে চাকরী করতেন। বর্তমানে সে অবসরে আছে।তাই তার সু-চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।
জুয়েল বলেন, এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। আমি মামলার বরাদ দিয়ে নিউজ করেছি। সেই অপরাধে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনে আমাকে মারধর করা হয়েছে।কয়েক দিন আগে গাজীপুরে সাংবাদিক তুষারকে হত্যা করা হয়েছে। এর রেশ না কাটতেই আমাকে বিনা অপরাধে মারপিট করা হলে।এ দেশে কি সাংবাদিক নির্যাতনের বিচার হবে না?
তিনি আরো বলেন, এ ঘটনার পর আমার স্বজন ও আরো কয়েকজন সহকর্মীকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিপাপত্তাহীনতায় আছি। আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই।
এদিকে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের উপর যুবদল, ছাত্রদলের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সাংবাদিক জুয়েলের উপর হামলার বিষয়ে জানতে চাওয়া হলে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মনিরুজ্জামান জুয়েলের উপর হামলার বিষয়টি আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমরা সামাজিক ভাবে মিমাংসা করার চেষ্টা করছি।
(টিবি/এসপি/আগস্ট ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








