সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
নাটোর প্রতিনিধি : প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সাংবাদিকতা ফেলোশীপ পেয়েছেন নাটোরের সিনিয়র সাংবাদিক ও বড়াল প্রেসক্লাবের আহ্বায়ক অমর ডি কস্তা। বাংলাদেশের ৭ টি জেলা থেকে একজন করে মোট ৭ জন প্রথম সারির সাংবাদিক এই ফেলোশীপ অর্জন করেছে। ৩ মাস মেয়াদী এই ফেলোশীপে সংশ্লিষ্ট সাংবাদিকরা প্রান্তিক জনগোষ্ঠী যেমন প্রান্তিক নারী, দলিত, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার, আদিবাসী জনগোষ্ঠী নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়ানো ও এসব জনগোষ্ঠীর মানুষ নিজেদের অধিকার যথাযথভাবে নিশ্চিতে সক্ষম কিনা তা গবেষনা করবে এবং প্রতিবেদন তৈরি করবে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ক্রিশ্চিয়ান এইড, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) এবং মানুষের জন্য ফাউন্ডেশন কর্র্তৃক সম্মিলিতভাবে বাস্তবায়নকৃত এক্সপেন্ডিং সিভিক স্পেস থ্রু একটিভ সিএসও পার্টিসিপেশন এন্ড স্ট্রেন্দেন্ড গভার্নেন্স সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে এই ফেলোশীপ কার্যক্রম পরিচালিত হবে। খুলনা, যশোর, সাতক্ষীরা, পাবনা, নাটোর, রংপুর, কুড়িগ্রাম জেলায় এই গবেষণা ও প্রতিবেদনের কাজ করবে স্ব স্ব জেলার জন্য ফেলোশীপ প্রাপ্ত সাংবাদিকরা। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্য, তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে চ্যালেঞ্জগুলো বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করে তা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরাই হচ্ছে এই ফেলোশীপের লক্ষ্য।
সাংবাদিক অমর ডি কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলা সাংবাদিক ইউনিয়ন ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং বর্তমানে বড়াল প্রেসক্লাবের আহ্বায়ক। তিনি জাতীয় দৈনিক মানবজমিন, দৈনিক আমাদের সময়, দৈনিক চিত্র, দৈনিক প্রতিদিনের সংবাদ, ডেইলী বাংলাদেশ টুডে, ডেইলী ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সহ বিভিন্ন জাতীয় অনলাইন নিউজ পোর্টালে বিভিন্ন সময় কাজ করেছেন। তার সাংবাদিকতার অভিজ্ঞতা দীর্ঘ ২০ বছরের অধিক।
এ বিষয়ে সাংবাদিক অমর ডি কস্তা জানান, গণ যোগাযোগ ও সাংবাদিকতায় অথবা সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাতীয় গণমাধ্যমে কর্মরত এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে ফেলোশীপের জন্য আবেদন চাওয়া হলে আমি আবেদন করি। এরপর বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের পর নির্বাচিত হই এবং ২৪ সেপ্টেম্বর ফেলোশীপ এগ্রিমেন্ট পেপারে স্বাক্ষর করি। এই ফেলোশীপের প্রতিবেদন বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা ও তাদের অধিকার সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বাস্তব চিত্র আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপিত হবে।
(এডিকে/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








